Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

খেলা হবে স্লোগান, মাথায় ফুটবল নিয়ে রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলির প্রচার সবজি বিক্রেতার

খেলা হবে স্লোগান দিয়ে চলছে নির্বাচনী প্রচার। পাশাপাশি মাথায় ফুটবল নিয়ে মাইলের পর মাইল বাইক চালাচ্ছেন জলপাইগুড়ির ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা সবজি বিক্রেতা বিশ্বনাথ সেন।

খেলা হবে স্লোগান, মাথায় ফুটবল নিয়ে রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলির প্রচার সবজি বিক্রেতার
  • ৭ এপ্রিল, ২০২৬ ১২:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: খেলা হবে স্লোগান দিয়ে চলছে নির্বাচনী প্রচার। পাশাপাশি মাথায় ফুটবল নিয়ে মাইলের পর মাইল বাইক চালাচ্ছেন জলপাইগুড়ির ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা সবজি বিক্রেতা বিশ্বনাথ সেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাগুলিতে মাথায় বল নিয়ে পৌঁছে যাচ্ছেন তিনি। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলিও জোরকদমে এলাকাবাসীদের কাছে প্রচার করছেন।

Advertisement

তাঁর দাবি, তৃণমূল আমাকে ডাকেনি। প্রচারও করতেও বলেনি। কিন্তু আমি ভালোবেসে প্রচার করছি। আমি চাই, বাংলাকে এগিয়ে নিয়ে যেতে। আমার ইচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হোন।

Advertisement
সম্পর্কিত সংবাদ