Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

বিরোধিতা ওমানের

পশ্চিম এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি এই পথ দিয়ে বিভিন্ন দেশে পৌঁছে যায়।

বিরোধিতা ওমানের
  • ৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মাসকট: পশ্চিম এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি এই পথ দিয়ে বিভিন্ন দেশে পৌঁছে যায়। ইরান যুদ্ধের সময় থেকে দেখা দিয়েছে উৎকণ্ঠা। দু’সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে আমেরিকা ও ইরান। যুদ্ধবিরতির অংশ হিসাবে হরমুজ দিয়ে যাতায়াতকারী জাহাজের উপর ট্রানজিট ফি বসানোর শর্ত দিয়েছে তেহরান। এরই প্রবল বিরোধিতা করেছে ওমান। বুধবার ওমানের পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, ‘হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজের উপর টোল আদায় করা হবে না। এব্যাপারে ওমান একটি চুক্তিও স্বাক্ষর করেছে। এই জলপথ দিয়ে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করাই ওমানের লক্ষ্য।’ ইরান জানিয়েছে, ‘যুদ্ধে দেশের গুরুত্বপূর্ণ পরিকাঠামোগুলির ব্যাপক ক্ষতি হয়েছে। আদায় হওয়া টোলের অর্থ দিয়ে সেগুলির পুনর্নির্মাণ করা হবে।’ জাহাজের ধরন ও পণ্য বিবেচনা করে টোল নেওয়া হবে বলে জানিয়েছে তারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ