মালদহ জেলার ১২টি বিধানসভায় ৮ লক্ষ ২৮ হাজার ২৮জন ভোটারের নাম বিচারাধীন তালিকায় রয়েছে। এসআইআরের খসড়া তালিকায় ২৯ লক্ষ ৯৭ হাজার ৬৬০ জন ভোটারের নাম ছিল। এদের মধ্যে ১০ লক্ষ ৩ হাজার ভোটারকে শুনানিতে ডাকা হয়। সাড়ে তিন হাজার ভোটার ডাক পেয়েও শুনানিতে অনুপস্থিত ছিলেন। চূড়ান্ত ভোটার তালিকায় রয়েছে ২৯ লক্ষ ৮৬ হাজার ২০৩ জন ভোটারের নাম।



