Bartaman Logo
৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

টুটু বসুর পদত্যাগ ঘিরে সরগরম ময়দান

নির্বাচন আসন্ন মোহন বাগানে। তার আগেই ক্লাব সভাপতি টুটু বসুর পদত্যাগ ঘিরে উত্তাল ময়দান। সোমবার দুপুরে লিখিত বিবৃতি দিয়ে পদ থেকে সরে দাঁড়ান প্রবীণ ক্লাব সভাপতি।

টুটু বসুর পদত্যাগ ঘিরে সরগরম ময়দান
  • ২৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্বাচন আসন্ন মোহন বাগানে। তার আগেই ক্লাব সভাপতি টুটু বসুর পদত্যাগ ঘিরে উত্তাল ময়দান। সোমবার দুপুরে লিখিত বিবৃতি দিয়ে পদ থেকে সরে দাঁড়ান প্রবীণ ক্লাব সভাপতি। তিনি বলেন, ‘ক্লাব নির্বাচন দোরগোড়ায়। কোন কমিটি আসবে তা সদস্যরাই ঠিক করবেন। সেই কাজ আমার পক্ষে করা অসম্ভব। সভাপতির চেয়ারে বসে কোনও একপক্ষের হয়ে প্রচারও অসম্ভব। পদের অপব্যবহার করে কখনও কিছু করিনি...।’ এরপরেই নানা জল্পনা শুরু ময়দানে। এমনকী, পারিবারিক বিভাজনের সম্ভাবনাও উস্কে দিয়েছে এমন সিদ্ধান্ত।

Advertisement

নির্বাচনে সচিব দেবাশিস দত্তের চ্যালেঞ্জার সৃঞ্জয় বসু। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় স্ট্র্যাটেজি সাজাতে ব্যস্ত দুই গোষ্ঠী। রবিবার উত্তর কলকাতায় দেবাশিস শিবিরের তেমনই এক অনুষ্ঠানে হাজির ছিলেন টুটু বসুর কনিষ্ঠ পুত্র সৌমিক ওরফে টুবলাই বসু। বর্তমান ক্লাব কমিটির প্রশংসাও করেন তিনি, যা সৃঞ্জয়ের কাছে গলার কাঁটা হতে বাধ্য। এর ২৪ ঘণ্টার মধ্যে টুটুর পদত্যাগের ঘটনা অনেকের কাছেই অর্থবহ। এই প্রসঙ্গে সৃঞ্জয়ের মন্তব্য, ‘কে কার সঙ্গে বৈঠক করবে তা একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে মোহন বাগান সদস্যরা জানেন টুটু বসু যা করবেন তাতে মোহন বাগানের ভালোই হবে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ