Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সারা রাজ্যে গরম বাড়বে এবার, বৃদ্ধি পাবে তাপপ্রবাহেরও বহর

উত্তরবঙ্গের অনেক জায়গাতেও এপ্রিল থেকে জুন মাসে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। পশ্চিমাঞ্চলেও একই পরিস্থিতি থাকবে।

সারা রাজ্যে গরম বাড়বে এবার,  বৃদ্ধি পাবে তাপপ্রবাহেরও বহর
  • ৩ এপ্রিল, ২০২৫ ১৬:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তরবঙ্গের অনেক জায়গাতেও এপ্রিল থেকে জুন মাসে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। পশ্চিমাঞ্চলেও একই পরিস্থিতি থাকবে। দক্ষিণবঙ্গের বড় অংশে স্বাভাবিক মাত্রায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। আলিপুর আবহাওয়ার অফিসের বিশেষ পূর্বাভাসে বুধবার একথা জানানো হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা এইসময়ে রাজ্যে স্বাভাবিকের থেকে বেশি থাকবে। তাপপ্রবাহের সংখ্যা গরমকালে দক্ষিণবঙ্গে এবার বেশি হতে পারে। মার্চ মাসে রাজ্যের পশ্চিমাঞ্চলে ও উপকূল এলাকায় গড় তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি ছিল বলে জানানো হয়েছে। 

Advertisement

এদিকে বুধবার দুপুর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হয়েছে। প্রথম দিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বজ্রমেঘ তৈরি হয়। রাতের দিকে হাওড়া ও হুগলিতে বজ্রমেঘ সঞ্চার হয়। আজ বৃহস্পতিরার ও কাল শুক্রবারও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি ও পূর্ব মেদিনীপুরে ঝড়বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢোকার জন্য বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়। এর জেরে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হাল্কা বৃষ্টি হবে। জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় ভ্যাপসা গরম চলছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির কম থাকলেও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও তা ৪০-৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ছিল।

সম্পর্কিত সংবাদ