Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দক্ষিণবঙ্গে আপাতত গরমের দাপট চলবে

উত্তর-পশ্চিম দিক থেকে শুকনো গরম হাওয়া প্রবেশ করার ফলে আপাতত দক্ষিণবঙ্গে গরমের দাপট চলবে। বিশেষ করে আগামী মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় অস্বস্তিকর গরম (হট অ্যান্ড হিউমিড) পড়বে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গে আপাতত গরমের দাপট চলবে
  • ১৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর-পশ্চিম দিক থেকে শুকনো গরম হাওয়া প্রবেশ করার ফলে আপাতত দক্ষিণবঙ্গে গরমের দাপট চলবে। বিশেষ করে আগামী মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় অস্বস্তিকর গরম (হট অ্যান্ড হিউমিড) পড়বে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। এর মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম প্রভৃতি জেলা আছে। তবে এইসময়ে কোনো কোনোদিন ওইসব জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। প্রচণ্ড গরমে ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার জেরে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার জন্য এটা হবে।  বিস্তীর্ণ এলাকা জুড়ে শক্তিশাল বজ্রগর্ভ মেঘ ছড়িয়ে পড়ে বেশি মাত্রার ঝড়বৃষ্টির মতো পরিস্থিতি এখন নেই বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। তবে উত্তরবঙ্গের হিমালয় লাগোয়া এলাকায় কিছুটা ঝড়বৃষ্টি চলবে। ওইসব এলাকায় কোথাও কোথাও রবিবার বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়। কোনো কোনো জায়গায় বৃষ্টি হয়েছে। তবে তার মাত্রা আগের তুলনায় অনেক কমেছে। আগামী চারদিনের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। ইতিমধ্যে তাপমাত্রা চড়তে শুরু করেছে। রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা আরো  বেড়ে ৩৫ ডিগ্রি ছুঁয়েছে। আজ সোমবার তা ৩৬ ডিগ্রির আশপাশে আসতে পারে। জেলাগুলিতেও তাপমাত্রা বাড়ছে। কয়েকদিনের মধ্যে পশ্চিমাঞ্চলের জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির দোরগোড়ায় পৌঁছে যেতে পারে। এমনই জানিয়েছে আবহাওয়া দপ্তর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ