Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মহিলা খুনের কিনারা

বারুইপুরের কল্যাণপুরের ধোপাগাছি এলাকার একটি পুকুর থেকে মঙ্গলবার সকালে এক তরুণীর বস্তাবন্দী গলাকাটা দেহ উদ্ধার হয়েছিল। তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যে খুনের কিনারা করল বারুইপুর থানার পুলিশ।

মহিলা খুনের কিনারা
  • ১৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরের কল্যাণপুরের ধোপাগাছি এলাকার একটি পুকুর থেকে মঙ্গলবার সকালে এক তরুণীর বস্তাবন্দী গলাকাটা দেহ উদ্ধার হয়েছিল। তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যে খুনের কিনারা করল বারুইপুর থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে দু’জনকে। পুলিশ জানিয়েছে, ধৃত মেহেরাজ হোসেন ও তার দাদা মেহেবুব হোসেন। মেহেরাজই তরুণীকে খুন করে বলে দাবি পুলিশের। দেহ লোপাটে তাকে সাহায্য করে মেহেবুব। পুলিশ সূত্রের খবর, বছর তিরিশের মৃত তরুণীর নাম রেকসোনা খাতুন। তাঁর বাড়ি রায়দিঘিতে। মেহেবুব ও মেহেরাজের বাড়ি জয়নগরের বকুলতলা থানা এলাকায়। তবে তারা পরিবার নিয়ে বারুইপুরের পদ্মপুকুরে ভাড়া থাকত। বিবাহিত মেহেরাজের সঙ্গে বেশ কিছু দিন আগে মিস কলের সূত্রে রেকসোনার সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের টানাপোড়েনেই তাঁকে ডেকে এনে খুন করা হয়। পরে গাড়িতে তুলে দুই ভাই মিলে ধোপাগাছি এলাকায় একটি খালের ধারে দেহটি ফেলে আসে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ