Bartaman Logo
১০ জুন, ২০২৬

নতুন বিলে শিক্ষা প্রতিষ্ঠানের স্বতন্ত্রতা নষ্ট করতে চাইছে কেন্দ্র, প্রতিবাদে সরব তৃণমূল

নতুন বিল এনে কলেজ, বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্রতা নষ্ট করতে চাইছে মোদি সরকার। ক্ষমতা কেড়ে নিতে চাইছে রাজ্যেরও। আঘাত হানতে চাইছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয়।

নতুন বিলে শিক্ষা প্রতিষ্ঠানের স্বতন্ত্রতা নষ্ট করতে চাইছে কেন্দ্র, প্রতিবাদে সরব তৃণমূল
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নতুন বিল এনে কলেজ, বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্রতা নষ্ট করতে চাইছে মোদি সরকার। ক্ষমতা কেড়ে নিতে চাইছে রাজ্যেরও। আঘাত হানতে চাইছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয়। আর সেই কারণে বৃহস্পতিবার মোদি সরকারের আনা নতুন বিলের যৌথ সংসদীয় কমিটির বৈঠকে প্রবল বিরোধিতা করল তৃণমূল। কমিটির সদস্য সৌগত রায় এবং সাগরিকা ঘোষ প্রতিবাদে সরব হন। এ ব্যাপারে লিখিত নোটও জমা দেবেন তাঁরা। বিজেপি সাংসদ ডি পুরণ্ডেশ্বরীর সভাপতিত্বে বসেছিল ‘জয়েন্ট কমিটি অব বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল ২০২৫’র বৈঠক। সেখানে শিক্ষামন্ত্রকের উচ্চশিক্ষা দপ্তরের সচিব বিনীত যোশি উপস্থিত ছিলেন। এই বিলে কেন্দ্র কী করতে চাইছে, তা নিয়ে তিনি ব্যাখা দেন। 

Advertisement

বলা হয়েছে, এই বিলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে আরও আন্তর্জাতিক মানের করা হবে। ভারতে বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হবে। একইভাবে বিদেশেও হবে ভারতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। নতুন উদ্যোগে কেন্দ্র একটি কমিশন এবং তিনটি কাউন্সিল গড়ছে। তবে এই কমিশন বা কাউন্সিলের ১৫ জন করে সদস্য হলেও সেখানে রাজ্যের প্রতিনিধি থাকবেন মাত্র দু’জন। অর্থাৎ দেশের সব রাজ্য থেকে মোট দু’জন প্রতিনিধি থাকবেন। ফলে সব রাজ্যের প্রতিনিধিত্বের কোনো সুযোগ নেই। বিশেষ সূত্রে খরব, বৈঠকে এ ব্যাপারে তীব্র প্রতিবাদ জানিয়েছেন সৌগত রায়। তিনি বলেন, রাজ্যের অধিকার কেড়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত তো বটেই, এই বিলে আদতে শিক্ষা প্রতিষ্ঠানের স্বতন্ত্র অবস্থা কেড়ে নেওয়া হবে। সবই ঠিক করবে কেন্দ্র। বর্তমানে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি ইউজিসির অনুদান পায়। নতুন বিলে তার কোনো উল্লেখ নেই। ফলে অনুদান না পেলে আদতে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিকে ব্যাংক থেকে ঋণ নিতে হবে। নাহলে বাড়বে ছাত্রছাত্রীদের টিউশন ফি। ফলে কোনোভাবেই এই বিল সমর্থন করবে না তৃণমূল।

Advertisement
সম্পর্কিত সংবাদ