Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সাঁকরাইলের কারখানায় ভয়াবহ আগুন, চাঞ্চল্য

শুক্রবার বিকেলে হাওড়ার সাঁকরাইলের পলি পার্ক এলাকায় একটি প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়।

সাঁকরাইলের কারখানায় ভয়াবহ আগুন, চাঞ্চল্য
  • ২২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শুক্রবার বিকেলে হাওড়ার সাঁকরাইলের পলি পার্ক এলাকায় একটি প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন শ্রমিকরা। দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় এদিন রাত পর্যন্ত আগুন নেভানোর কাজ চলে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।

Advertisement

সাঁকরাইলের ধূলাগড় ফুড পার্কের ভিতরে ওই কারখানাটিতে প্লাস্টিকের বিভিন্ন ধরনের প্যাকেট ও বস্তা তৈরি করা হতো। এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ আচমকাই কারখানার ভিতরে আগুন দেখতে পান শ্রমিকরা। কারখানাটিতে প্রায় ১৫০০ জন শ্রমিক কাজ করেন। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দৌঁড়ে বেড়িয়ে আসেন তাঁরা। ওই কারখানার পাশেই পরপর আরও কারখানা রয়েছে। ফলে আতঙ্কিত হয়ে পড়েন গোটা ফুড পার্কের কয়েক হাজার কর্মী, শ্রমিক।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাঁকরাইল থানার বিশাল পুলিসবাহিনী ও দমকল। তবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে অনেকটাই রাত হয়ে যায়। বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণে আগুন লেগেছিল, তা খতিয়ে দেখছে দমকল।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ