বহরমপুরের শিল্পতালুকে একটি বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ব্যাপক উত্তেজনা। সকালে রোগীর মৃত্যু হলেও দেহ আটকে রেখে মোটা টাকা আদায়ের চেষ্টার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। রাতে হাসপাতালে ঢুকে আইসিইউ ভাঙচুরের অভিযোগ উঠল রোগীর পরিজনদের বিরুদ্ধে। দুজনকে আটক করেছে পুলিস।



