Bartaman Logo
৯ জুন, ২০২৬

পুদুচেরির ভোটের আগে তীব্র টানাপোড়েন এনডিএ শিবিরে

বিধানসভা ভোটের আগে ফাটল আরও চওড়া হল পুদুচেরির এনডিএ জোটে। সমঝোতা হওয়ার পরও বিজেপির সামনে নতুন করে দাবি-দাওয়া রেখেছে জোটসঙ্গী এনআর কংগ্রেস।

পুদুচেরির ভোটের আগে তীব্র টানাপোড়েন এনডিএ শিবিরে
  • ১৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পুদুচেরি: বিধানসভা ভোটের আগে ফাটল আরও চওড়া হল পুদুচেরির এনডিএ জোটে। সমঝোতা হওয়ার পরও বিজেপির সামনে নতুন করে দাবি-দাওয়া রেখেছে জোটসঙ্গী এনআর কংগ্রেস। তাদের দাবি, পুদুচেরিকে রাজ্যের মর্যাদা প্রদানের প্রতিশ্রুতি দিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। পাশাপাশি জোটের লাতচিয়া দ্রাবিড় জননায়াগা কাটচি (এলজেকে)-র অন্তর্ভূক্তি  নিয়েও তীব্র আপত্তি জানিয়েছে তারা। 

Advertisement

লটারি ব্যবসায়ী সান্তিয়াগো মার্টিনের ছেলে চার্লসের দল এলজেকে। একসময়ে বিজেপিতে ছিলেন চার্লস। পরে নতুন দল গঠন করেন। এনআর কংগ্রেসের অভিযোগ, পুদুচেরির রাজনীতিতে এলজেকের কোনো প্রভাবই নেই। দলের এক নেতা জানিয়েছেন, ‘আসন সমঝোতা নিয়ে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা মনসুখ মাণ্ডব্যর নেতৃত্বাধীন দলের সঙ্গে কথা হয়েছে। আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি।’ প্রসঙ্গত, স্থানীয় রাজনীতিতে বিজেপির বি টিম হিসেবেই পরিচিত এলজেকে। 
ইতিমধ্যেই পুদুচেরিতে আসন সমঝোতা করেছে বিজেপি ও এনআর কংগ্রেস। ৩০ আসনের পুদুচেরি বিধানসভায় এনআর কংগ্রেস লড়বে ১৬ আসনে। অন্যদিকে, বিজেপি লড়ার কথা ১৪ আসনে। সেই জোটের ভবিষ্যৎ নিয়েই এবার শঙ্কার মেঘ। 

সম্পর্কিত সংবাদ