Bartaman Logo
৯ জুন, ২০২৬

বেঙ্গালুরুতে দাঁড়িয়ে বিমানে টেম্পোর ধাক্কা, শোরগোল

ইঞ্জিনের ত্রুটি সারাইয়ের জন্য বিমানবন্দরে দাঁ঩ড়িয়ে ছিল বিমান। তাকে সটান গিয়ে ধাক্কা মারল একটি টেম্পো। এরপর বিমানের নীচে আটকেও যায় গাড়িটি। বেঙ্গালুরু কেম্পেগৌড়া বিমানবন্দরের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।

বেঙ্গালুরুতে দাঁড়িয়ে বিমানে টেম্পোর ধাক্কা, শোরগোল
  • ২১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: ইঞ্জিনের ত্রুটি সারাইয়ের জন্য বিমানবন্দরে দাঁ঩ড়িয়ে ছিল বিমান। তাকে সটান গিয়ে ধাক্কা মারল একটি টেম্পো। এরপর বিমানের নীচে আটকেও যায় গাড়িটি। বেঙ্গালুরু কেম্পেগৌড়া বিমানবন্দরের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। নিরাপত্তার খামতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। গাড়ি চালকের ভুলে এমনটা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। রবিবার বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। থার্ড পার্টি গ্রাউন্ড হ্যান্ডেলিং এজেন্সির একটি গাড়ি বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা ইন্ডিগোর বিমানটিকে ধাক্কা মারে। বিমানের নীচের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিমানবন্দরের কর্মী ও যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। আহত হয়েছেন টেম্পোর চালক। ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, বিমানটির ইঞ্জিনে সমস্যা থাকায় সেটি হ্যাঙ্গারের কাছেই পার্কিং বে-তে রাখা ছিল। অপরদিকে ট্রাভেলারটি যাত্রী নামিয়ে বিমানবন্দরের নির্দিষ্টস্থানে ফির যাচ্ছিল। সে সময় গাড়িটি দাঁড়িয়ে থাকা বিমানের ককপিটের নীচে এসে সজোরে ধাক্কা মারে। ভেঙে গিয়েছে বিমানের উইন্ডস্ক্রিন।অন্যদিকে গাড়িটির সামনের অংশ তুবড়ে যায়। চালকের অসতর্কতার কারণে দুর্ঘটনাটি মনে করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ