Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

স্টেট ডেটা সেন্টারে কারিগরি সমস্যা

অর্থদপ্তরসহ রাজ্য সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের ওয়েবসাইটে সোমবার প্রায় সারাদিন সমস্যা তৈরি হয়েছিল। সরকারি দপ্তরে এখন কাজকর্মের বড় অংশ ই-গর্ভন্যান্স ব্যবস্থার মাধ্যমে হয়।

স্টেট ডেটা সেন্টারে কারিগরি সমস্যা
  • ১৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অর্থদপ্তরসহ রাজ্য সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের ওয়েবসাইটে সোমবার প্রায় সারাদিন সমস্যা তৈরি হয়েছিল। সরকারি দপ্তরে এখন কাজকর্মের বড় অংশ ই-গর্ভন্যান্স ব্যবস্থার মাধ্যমে হয়। দপ্তরের ওয়েবসাইট চালু না থাকায় কাজকর্ম ব্যাহত হয়। বিশেষ করে অর্থদপ্তরের ওয়েবসাইট দীর্ঘসময় অচল থাকার কারণে বেশি সমস্যা হয়। কারণ বিভিন্ন দপ্তরের অফিসগুলিকে নানা কাজের জন্য অর্থদপ্তরের ওয়েবসাইট ব্য‌বহার করতে হয়। আইএফএমএস এবং এইচআরএমএস পোর্টালে অন্য দপ্তরগুলি কাজ করে। সন্ধ্যা নাগাদ অবশ্য অর্থদপ্তরের ওয়েবসাইট চালু হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে,  ‘স্টেট ডেটা সেন্টারে’ কারিগরি সমস্যার জন্য এটা হয়েছিল। যেসব দপ্তরগুলির তথ্য ভাণ্ডার এখানে আছে সেখানে সমস্যা হয়। অর্থ ছাড়াও পঞ্চায়েত, পুর ও নগরোন্নয়নসহ আরও কিছু দপ্তর স্টেট ডেটা সেন্টারের সঙ্গে যুক্ত। আগে রাজ্য সরকারের সব দপ্তরের তথ্য ভাণ্ডার ‘ন্যাশনাল ডেটা সেন্টারে’ সংরক্ষিত থাকত। পরে রাজ্য সরকার নিজস্ব ডেটা সেন্টার চালু করে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ