Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

সাদা বলের ক্রিকেটে টিম ইন্ডিয়াই সেরা দল, বন্দনায় ক্রিকেট দুনিয়া

‘যোগ্য দলের হাতেই উঠেছে বিশ্বকাপ।’ বক্তা শচীন তেন্ডুলকর। ‘সাদা বলের ক্রিকেটের সেরা দল ভারত। বাকিদের থেকে অনেকটাই এগিয়ে।’ মন্তব্য মাইকেল ভনের।

সাদা বলের ক্রিকেটে টিম ইন্ডিয়াই সেরা দল, বন্দনায় ক্রিকেট দুনিয়া
  • ১০ মার্চ, ২০২৬ ১৬:০৩
Prefer us on Google

নয়াদিল্লি: ‘যোগ্য দলের হাতেই উঠেছে বিশ্বকাপ।’ বক্তা শচীন তেন্ডুলকর। ‘সাদা বলের ক্রিকেটের সেরা দল ভারত। বাকিদের থেকে অনেকটাই এগিয়ে।’ মন্তব্য মাইকেল ভনের।

Advertisement

ক্রিকেট মহল একপ্রকার মেনেই নিয়েছে, এই মুহূর্তে সীমিত ওভারের ম্যাচে টিম ইন্ডিয়ার ধারেপাশে কেউ নেই। একটার পর একটা আইসিসি টুর্নামেন্টে এমন দাপট তারই প্রমাণ। ২০২৩ ওডিআই বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ‘মেন ইন ব্লু’র। সেই জ্বালা মিটিয়ে পর পর তিনটি বড় আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন ভারত। ২০২৪ টি-২০ বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির পর ২০২৬ টি-২০ বিশ্বকাপ। এবার টিম ইন্ডিয়ার পাখির চোখ ২০২৭ ওডিআই বিশ্বকাপ। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল আথারটন বলছিলেন, ‘শেষ কয়েকটি আইসিসি ইভেন্টে ৩২টি ম্যাচের মধ্যে ৩০টি জিতেছে ভারত। দু’টি হারের তালিকায় রয়েছে ২০২৩ ওডিআই বিশ্বকাপের ফাইনাল ও এবার সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ। তাই কোনও সন্দেহ নেই, ভারতই যোগ্য চ্যাম্পিয়ন। সাদা বলের ক্রিকেটে বাকি দলগুলির থেকে কয়েক মাইল এগিয়ে সূর্যকুমাররা। আগামী বছর আবার ওডিআই বিশ্বকাপ রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-২০ বিশ্বকাপের পর তারা যদি ২০২৭ একদিনের মেগা আসরেও খেতাব জেতে আমি অবাক হব না।’ আর এক ইংরেজ তারকা নাসের হুসেনের গলায়ও একই সুর। তাঁর বক্তব্য, ‘ভারতের স্ট্র্যাটেজি খুবই সহজ সরল। পাওয়ার হিটারে ঠাসা ব্যাটিং লাইন-আপ, যা নাগালের বাইরে নিয়ে যাচ্ছে স্কোরবোর্ডকে। আর যদি কখনও কম রানও ওঠে, তখন বিশ্বের সেরা পেসার যশপ্রীত বুমরাহ তো রয়েইছে। আমি তো বলব, সাদা বলে এই ভারতকে হারানো মুশকিল।’ 
সুনীল গাভাসরকর আবার প্রশংসায় ভরালেন সঞ্জু স্যামসনকে। কিংবদন্তির কথায়, ‘ওর জীবনের বৃত্ত পূর্ণ হল। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে ফর্ম হাতড়ে বেড়াচ্ছিল সঞ্জু। টুর্নামেন্টের শুরুর দিকে তাই বেঞ্চেই বসেছিল। সুযোগ এল সুপার এইটে নিউজিল্যান্ড ম্যাচে। বাকিটা ইতিহাস। সুপার এইটের অঘোষিত কোয়ার্টার ফাইনাল, তারপর সেমি-ফাইনাল এবং ফাইনালে ধারাবাহিকভাবে বড় ইনিংস খেলা মুখের কথা নয়। সঞ্জুর জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।’ একটু থেমে সানির সংযোজন, ‘কৃতিত্ব প্রাপ্য গোটা ভারতীয় টিমের। মেগা আসরে ভুলের ক্ষমা নেই। সেখানে পরপর দু’বার টি-২০ বিশ্বকাপ জেতা সত্যিই আসাধারণ কৃতিত্ব।’

Advertisement
সম্পর্কিত সংবাদ