Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গাজোলে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, চাঞ্চল্য

মালদহের গাজোলের একটি গ্রামে নাবালিকা ছাত্রীকে বেঁহুশ করে ধর্ষণের অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে।

গাজোলে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, চাঞ্চল্য
  • ২০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহের গাজোলের একটি গ্রামে নাবালিকা ছাত্রীকে বেঁহুশ করে ধর্ষণের অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই অভিযুক্ত শিক্ষক নাবালিকার নগ্ন ছবি ভাইরাল করেছেন বলে দাবি। ঘটনাটি দু’মাস আগের। তবে মঙ্গলবার নাবালিকার পরিবার গাজোল থানায় লিখিত অভিযোগ করে।

Advertisement

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের বাড়ি নাবালিকার বাড়ি সংলগ্ন এলাকায়। অভিযুক্ত তিন বছরের বেশি সময় নাবালিকাকে  টিউশন পড়াতেন। কখনও নাবালিকার বাড়িতে পড়াতে যেতেন, আবার অভিযুক্তের বাড়িতে মেয়েটি পড়তে আসত। ওই যুবক মাঝে মধ্যে নাবালিকাকে অশ্লীল কথা বলা, অঙ্গভঙ্গি করতেন। নাবালিকা সেকথা পরিবারকে জানায়। এরপর দু’মাস আগে নাবালিকাকে অভিযুক্ত কিছু ছবির কথা জানিয়ে ব্ল্যাকমেল করেন। অভিযুক্ত ভয় দেখানোয় গাজোল সদরে তার সঙ্গে দেখা করতে যায় নাবালিকা। সেখান থেকে জোর করে নাবালিকাকে হোটেলে নিয়ে যান অভিযুক্ত। সেখানে তরল কিছু পান করিয়ে ধর্ষণ করেন। নাবালিকার এক আত্মীয় বলেন, মেয়েটির নগ্ন ছবি ভাইরাল করে যুবক। ভয়ে এতদিন কাউকে কিছু বলেনি।  অভিযুক্তের পক্ষে তাঁর বাড়ির এক সদস্য বলেন, থানায় যে অভিযোগ করা হয়েছে, সেটা সঠিক নয়। ওকে ফাঁসানো হয়েছে। শুনেছি, তাদের মধ্যে ভালোবাসা ছিল। মালদহ জেলা পুলিসের এক পদস্থ আধিকারিক বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ