Bartaman Logo
৯ জুন, ২০২৬

লক্ষ্য আক্রমণের ঝাঁজ বৃদ্ধি, ইন্ডিয়া জোটকে চাঙা করতে চাইছে কংগ্রেস

সংসদের অধিবেশন বাদ দিলে একা পড়ে যাচ্ছে কংগ্রেস। তাই নরেন্দ্র মোদির বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাড়াতে এবার তৃণমূল সহ বিরোধী ‘ইন্ডিয়া’জোটকে চাঙা করার পরিকল্পনা করেছেন রাহুল গান্ধী।

লক্ষ্য আক্রমণের ঝাঁজ বৃদ্ধি, ইন্ডিয়া জোটকে চাঙা করতে চাইছে কংগ্রেস
  • ২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদের অধিবেশন বাদ দিলে একা পড়ে যাচ্ছে কংগ্রেস। তাই নরেন্দ্র মোদির বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাড়াতে এবার তৃণমূল সহ বিরোধী ‘ইন্ডিয়া’জোটকে চাঙা করার পরিকল্পনা করেছেন রাহুল গান্ধী। তিনি বা তাঁর দল নানা ইস্যুতে সরব হলেও, সেই প্রভাব পড়ছে না বলেই দলের অভ্যন্তরীণ বিশ্লেষণে বলা হয়েছে। যেমন জেফ্রি এপস্টাইন ফাইলের জেরে বিদেশের বিভিন্ন দেশে ব্যাপক প্রভাব পড়েছে। ওই ফাইলেই মোদি, হরদীপ সিং পুরী সহ অনেকের নাম রয়েছে। কিন্তু সেই তথ্য হাতে পেয়েও তা ঠিক মতো কাজে লাগছে না বলেই এআইসিসির মত। 

Advertisement

তারই মধ্যে অরবিন্দ কেজরিওয়ালকে বেকসুর খালাস নিয়ে দোটানায় পড়েছে কংগ্রেস। দলের একাংশের মতে, এখন এ ব্যাপারে সরব হলে কেজরিওয়ালকেই সমর্থন দেওয়া হবে। অথচ দিল্লি, হরিয়ানা, গুজরাত বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির প্রবল সমালোচনা করেছে কংগ্রেস। যদিও ঘটনা হল, কেজরিওয়াল যখন জেলে, তখন এই কংগ্রেসই রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের সভায় অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতাকে পাশে রেখে মোদি বিরোধী প্রতিবাদ তীব্র করেছিলেন সোনিয়া গান্ধী। অথচ এখন সিবিআই মামলায় কংগ্রেস আমতা আমতা করছে। তবে কংগ্রেসের একাংশের মতে, কেজরিওয়াল নয়। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারকে ইস্যু করা হোক। আদতে সিবিআই তো নরেন্দ্র মোদির হাতে থাকা ‘মিনিস্ট্রি অব পার্সোনেল, পাবলিক গ্রিভ্যান্সেস অ্যান্ড পেনশনে’র অধীন। 
তাই এখন কংগ্রেসের অন্দরে আলোচনা চলছে, ফের মোদি বিরোধী ইন্ডিয়া জোটকে জাগাতে হবে। নাহলে মূল্যবৃদ্ধি থেকে বেকারত্ব, এপস্টাইন থেকে এজেন্সির মতো হাতে গরম ইস্যু পেয়েও তা মাঠে মারা যাচ্ছে। 

সম্পর্কিত সংবাদ