Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

‘তনু ওয়েডস মনু’ এবার বাস্তবে

এ যেন আর এক ‘তনু ওয়েডস মনু’-র গল্প! স্থান উত্তর প্রদেশের প্রয়াগরাজ। বরং খোলসা করেই বলি। সাধারণত, ভারতে বিয়েবাড়ি মানেই  বরযাত্রী সহযোগে বর যায় কনের বাড়ি।

‘তনু ওয়েডস মনু’ এবার বাস্তবে
  • ২৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

এ যেন আর এক ‘তনু ওয়েডস মনু’-র গল্প! স্থান উত্তর প্রদেশের প্রয়াগরাজ। বরং খোলসা করেই বলি। সাধারণত, ভারতে বিয়েবাড়ি মানেই  বরযাত্রী সহযোগে বর যায় কনের বাড়ি।  অবাঙলি বিয়েতে আবার শোভাযাত্রা করে ঘোড়া বা ঘোড়ারগাড়িতে চেপে বর আসে বিয়ে করতে। এবার সেই ছবিরই উলটপুরাণ দেখল উত্তর প্রদেশ। কনে নিজেই ঘোড়ার গাড়িতে চেপে নাচতে নাচতে হবু শ্বশুরবাড়ি গেলেন বিয়ে করতে। সঙ্গে পরিবার ও অন্যান্য কনেযাত্রী। এই ঘটনার দৃশ্য ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে নেটপাড়ায়। কনে ও সাজগোজ করা কনেযাত্রীদের শোভাযাত্রা ক্যামেরাবন্দি করলেন বহু পথচারীও। মজার কথা, বাস্তবের এই কনের নামও তনু! পুরো নাম তনু জয়সওয়াল। কিডগঞ্জ এলাকার মেয়ে তিনি। বাবা রাজেশ জয়সওয়ালের কোনও পুত্রসন্তান নেই। পাঁচ মেয়েকেই বড় করেছেন উপযুক্ত পুত্রসম। তাঁদের মধ্যে তনু আবার একটু বেশিই স্মার্ট। সব কাজেই দড়। তাই এই মেয়ের বিয়ে হবে ছেলের মতো করে, এমনই স্বপ্ন ছিল রাজেশের। তাই আত্মীয়দের নিমন্ত্রণের কার্ডেও লিখেছিলেন ‘বরাত’ (বরযাত্রী) কথাটি। আনন্দের সঙ্গে জানিয়েছিলেন, আমাদের মেয়ের বিয়েতে শোভাযাত্রা হবে। আপনারা উপস্থিত থাকবেন। 

Advertisement

সেই কথামতো বিয়ের দিন থেকেই প্রস্তুতি চলে কনের বাড়িতে। ব্যান্ড ও ডিজে পৌঁছে যায়। ঘোড়ার গাড়িতে বসে, ডিজে-র ছন্দে হাত-কাঁধ ঝাঁকিয়ে বসে বসেই নাচতে থাকেন তনু। কনেযাত্রীরা আনন্দে নাচতে নাচতে এগয় প্রায় ২ কিলোমিটার রাস্তা। তনুর শ্বশুরবাড়ির সদস্যরা এই শোভাযাত্রাকে সুন্দর করে আপ্যায়ন করেন। তাঁরা নববধূকে বরণ করে নিয়ে যান বিয়ের মণ্ডপে। রাতে এক হয় চার হাত। এমন অভিনব বিয়ে দেখে বেশ তাজ্জব কিডগঞ্জ। 

সম্পর্কিত সংবাদ