Bartaman Logo
৯ জুন, ২০২৬

গত ৫ বছরেই তাজমহল-দর্শন সর্বাধিক পর্যটকের, বলছে তথ্য

তাজমহল দেখতে সবচেয়ে বেশি আগ্রহী পর্যটকরা। গত পাঁচ বছরে গোটা দেশে পুরাতত্ত্ব বিভাগের সংরক্ষিত যতগুলি ঐতিহাসিক স্থাপত্য রয়েছে, তার মধ্যে তাজমহলেই টিকিট বিক্রি হয়েছে সবচেয়ে বেশি।

গত ৫ বছরেই তাজমহল-দর্শন সর্বাধিক পর্যটকের, বলছে তথ্য
  • ৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: তাজমহল দেখতে সবচেয়ে বেশি আগ্রহী পর্যটকরা। গত পাঁচ বছরে গোটা দেশে পুরাতত্ত্ব বিভাগের সংরক্ষিত যতগুলি ঐতিহাসিক স্থাপত্য রয়েছে, তার মধ্যে তাজমহলেই টিকিট বিক্রি হয়েছে সবচেয়ে বেশি। সরকারি তথ্যে এমনটাই জানানো হয়েছে। বৃহস্পতিবার রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত লিখিতভাবে এই তথ্য পেশ করেন। সেই রিপোর্টে ২০১৯-২০২০ অর্থবর্ষ থেকে ২০২৩-২৪ অর্থবর্ষের হিসেব রয়েছে। প্রত্যেক বছরই তাজমহল সবার উপরে। তবে প্রতিবছর বদল হয়েছে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে। যেমন ’১৯-২০ অর্থবর্ষে তাজমহলের পরই রয়েছে আগ্রা ফোর্ট এবং তারপর দিল্লির কুতুব মিনার। আবার ’২০-২১ সালে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ুর মামাল্লাপুরমের সৌধ এবং কোনারকের সূর্যমন্দির। তবে গোটা পাঁচ বছরের হিসেবে তাজমহলের পর স্থান পেয়েছে কুতুব মিনার, তারপর তিনে দিল্লির লালকেল্লা।

Advertisement
সম্পর্কিত সংবাদ