Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

ফের ক্যান্সার আক্রান্ত তাহিরা

দ্বিতীয় বার স্তন ক্যান্সারে আক্রান্ত তাহিরা কাশ্যপ। লেখক তথা পরিচালক তাহিরা অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী। ২০১৮-এ প্রথমবার ক্যান্সার ধরা পড়ে তাঁর।

ফের ক্যান্সার আক্রান্ত তাহিরা
  • ৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দ্বিতীয় বার স্তন ক্যান্সারে আক্রান্ত তাহিরা কাশ্যপ। লেখক তথা পরিচালক তাহিরা অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী। ২০১৮-এ প্রথমবার ক্যান্সার ধরা পড়ে তাঁর। সাত বছর পর ফের আক্রান্ত তিনি। সোশ্যাল মিডিয়ায় এই খবর নিজেই শেয়ার করেছেন তাহিরা। সোমবার বিশ্ব স্বাস্থ্য দিবসে তাহিরার বার্তা, জীবনে যে পরিস্থিতিই আসুক লড়াই করার মানসিকতা জারি রাখতে হবে। এর আগেও তাহিরা অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন। দীর্ঘ রোগের দিনগুলোতে কীভাবে লড়াই করেছেন, সেই ব্যক্তিগত আখ্যান তুলে ধরেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এই লড়াইতে সর্বক্ষণ পাশে ছিলেন আয়ুষ্মান ও তাঁর পরিবারের অন্যান্যরা। তাহিরা আরও একবার মনে করিয়ে দিয়েছেন, নিজের যত্ন নেওয়া বেঁচে থাকার অন্যতম শর্ত। আয়ুষ্মানের পরিবারের এই কঠিন সময়ে পাশে থাকার বার্তা দিয়েছেন বলিউডের বহু সদস্য। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ