Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ সুপ্রিম কোর্টের রায়, উচ্চ প্রাথমিকের ২৬ হাজার শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ

আজ বৃহস্পতিবার উচ্চ প্রাথমিকে প্রায় ২৬ হাজার শিক্ষক, শিক্ষিকার চাকরি বাতিল সংক্রান্ত মামলায় রায় দেবে শীর্ষ আদালত।

আজ সুপ্রিম কোর্টের রায়,  উচ্চ প্রাথমিকের ২৬ হাজার শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ
  • ৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ বৃহস্পতিবার উচ্চ প্রাথমিকে প্রায় ২৬ হাজার শিক্ষক, শিক্ষিকার চাকরি বাতিল সংক্রান্ত মামলায় রায় দেবে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে সকাল সাড়ে ১০টায় এই গুরুত্বপূর্ণ মামলার রায়দানের কথা।

Advertisement

গত বছর এপ্রিল মাসে এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এই মামলায় রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ২০১৬ সালের গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিলের নির্দেশ দেয় বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ। তার জেরে ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক শিক্ষিকার চাকরি প্রশ্নের মুখে পড়ে যায়। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। মধ্যশিক্ষা পর্ষদ ও চাকরিহারাদের একাংশও দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়। গত ১০ ফেব্রুয়ারি মামলার শুনানি শেষ হয়। 
এই মামলায় মূলত ওএমআর-এর গ্রহণযোগ্যতা, মূল্যায়নকারী সংস্থার ভূমিকা ও  আদৌ কি যোগ্য-অযোগ্যদের পৃথক করা সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। এই আবহেই রায় ঘোষণা আজ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ