Bartaman Logo
৯ জুন, ২০২৬

পবন খেরার আগাম জামিনের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

অসম পুলিশের আবেদনের ভিত্তিতে এবার সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন কংগ্রেস নেতা পবন খেরা। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রীর দায়ের করা মামলায় তেলেঙ্গানা হাইকোর্ট খেরাকে এক সপ্তাহের আগাম ট্রানজিট জামিন মঞ্জুর করেছিল।

পবন খেরার আগাম জামিনের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
  • ১৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অসম পুলিশের আবেদনের ভিত্তিতে এবার সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন কংগ্রেস নেতা পবন খেরা। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রীর দায়ের করা মামলায় তেলেঙ্গানা হাইকোর্ট খেরাকে এক সপ্তাহের আগাম ট্রানজিট জামিন মঞ্জুর করেছিল। বুধবার সেই নির্দেশে স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালত। একইসঙ্গে আদালত বলেছে, আইন মেনে উপযুক্ত সুরাহা পেতে অসমের সংশ্লিষ্ট কোর্টে আবেদন করতে হবে কংগ্রেস নেতাকে। 

Advertisement

অসমে ভোটের ঠিক আগে বিস্ফোরক অভিযোগ করেছিলেন খেরা। তাঁর দাবি ছিল, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রী রিনিকি ভুঁইয়া শর্মার তিনটি দেশের পাসপোর্ট রয়েছে। দুবাইয়ে তাঁর অঘোষিত সম্পত্তি, আমেরিকায় বিপুল বিনিয়োগ রয়েছে। অভিযোগ ভুয়ো দাবি করে খেরার বিরুদ্ধে পালটা মামলা করেছিলেন বিশ্বশর্মার স্ত্রী। সেই মামলাতেই দিল্লিতে এই কংগ্রেস নেতার বাসভবনে পৌঁছে গিয়েছিল অসম পুলিশ। দিল্লি পুলিশকে সঙ্গে নিয়ে চালিয়েছিল তল্লাশি। তবে সেই সময় খেরা দিল্লিতে ছিলেন না। হায়দরাবাদে ছিলেন তিনি। সেই সূত্রেই তেলেঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হয়ে শর্ত সাপেক্ষে এক সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন খেরা। যদিও অসম পুলিশের আবেদনে সেই নির্দেশেই এদিন স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অসম সরকারের আবেদন নিয়ে তিন সপ্তাহের মধ্যে জবাব তলব করে খেরার নামে নোটিসও ইস্যু করেছে বিচারপতি জে কে মাহেশ্বরী এবং অতুল এস চান্দুরকরের বেঞ্চ।       

সম্পর্কিত সংবাদ