Bartaman Logo
৯ জুন, ২০২৬

ভারতীয় নাগরিকদের রাশিয়ায় যুদ্ধে পাঠানো নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট, কেন্দ্রকে নোটিস

‘গভীর উদ্বেগের বিষয়’। রাশিয়ায় জোর করে যুদ্ধে পাঠানো ভারতীয় নাগরিকদের নিয়ে শুক্রবার এমনই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। এনিয়ে কেন্দ্র ও বিদেশ মন্ত্রককে নোটিস পাঠিয়ে দ্রুত জবাব তলব করেছে শীর্ষ আদালত।

ভারতীয় নাগরিকদের রাশিয়ায় যুদ্ধে পাঠানো নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট, কেন্দ্রকে নোটিস
  • ১১ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

নয়াদিল্লি: ‘গভীর উদ্বেগের বিষয়’। রাশিয়ায় জোর করে যুদ্ধে পাঠানো ভারতীয় নাগরিকদের নিয়ে শুক্রবার এমনই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। এনিয়ে কেন্দ্র ও বিদেশ মন্ত্রককে নোটিস পাঠিয়ে দ্রুত জবাব তলব করেছে শীর্ষ আদালত।

Advertisement

মোটা টাকার চাকরির লোভ দেখিয়ে প্রতারণা করা হয়েছে। যুবকদের রাশিয়ায় নিয়ে গিয়ে জোর করে ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে। এমনকি তাদের পাসপোর্ট পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে। অনেকে এখনও ঘরে ফেরেননি। এমনই একাধিক অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ২৬ জন ভারতীয় নাগরিকের পরিবার। তাদের আবেদনের প্রেক্ষিতেই এই পদক্ষেপ শীর্ষ আদালতের। আদালতের বক্তব্য, ‘জাতীয় স্তরে বিষয়টির গুরুত্ব রয়েছে। এটি অত্যন্ত উদ্বেগের।’ এই মুহূর্তে রাশিয়ায় কতজন আটকে রয়েছেন, কতজন আটক বা মৃত সেইসংক্রান্ত যাবতীয় তথ্য জানতে চেয়ে আদালতের তরফে কেন্দ্রকে নোটিস পাঠানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ