Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

সানির ছবির নাম বদল

সানি দেওল অভিনীত ‘লাহোর ১৯৪৭’ ছবির নাম বদল। নতুন নাম ‘বাটওয়ারা ১৯৪৭’। ছবির নামে পাকিস্তানের এক শহরের নাম থাকায় তা নিয়ে আপত্তি উঠতে পারে। মুক্তির আগেই এই জটিলতায় যেতে চাননি নির্মাতারা।

সানির ছবির নাম বদল
  • ৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সানি দেওল অভিনীত ‘লাহোর ১৯৪৭’ ছবির নাম বদল। নতুন নাম ‘বাটওয়ারা ১৯৪৭’। ছবির নামে পাকিস্তানের এক শহরের নাম থাকায় তা নিয়ে আপত্তি উঠতে পারে। মুক্তির আগেই এই জটিলতায় যেতে চাননি নির্মাতারা। এর জন্য নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে বৈঠকেও বসেন প্রযোজক আমির খান ও সানি। তারপরই প্রকাশ্যে এল নতুন নাম। ১৯৪৭ সালে দেশভাগকে কেন্দ্র করে তৈরি হচ্ছে ছবিটি। সানি ছাড়াও অভিনয় করছেন প্রীতি জিন্টা, শাবানা আজমি, করণ দেওল, আলি ফজল সহ আরও অনেকে। ইতিমধ্যে শ্যুটিংও প্রায় শেষের পথে। সবকিছু ঠিক থাকলে চলতি বছর আগস্টে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাওয়ার কথা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ