Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আজ দুপুরে শহরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বাংলা নতুন বছরের প্রথম দিন রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হলেও ‘বঞ্চিত’ কলকাতা। মঙ্গলবার শহরের আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির দেখা মেলেনি। ফলে গরমের দাপট সামান্য কমলেও অধরা স্বস্তি।

আজ দুপুরে শহরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
  • ১৬ এপ্রিল, ২০২৫ ১০:০৪
Prefer us on Google

কলকাতা, ১৬ এপ্রিল: বাংলা নতুন বছরের প্রথম দিন রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হলেও ‘বঞ্চিত’ কলকাতা। মঙ্গলবার শহরের আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির দেখা মেলেনি। ফলে গরমের দাপট সামান্য কমলেও অধরা স্বস্তি। তবে আজ, বুধবার সকাল থেকে আংশিক মেঘলা কলকাতার আকাশ। তবে দুপুর বা সন্ধ্যার পরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Advertisement

আজ সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত হয়নি।
এদিকে, বৈশাখ মাসের শুরুতেই ধসে বিধ্বস্ত কার্শিয়াং শহর। মঙ্গলবার মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে শহরের একাধিক জায়গায় ধস নেমেছে। কোথাও কালভার্টের গার্ডওয়াল ধসে গিয়েছে। কোথাও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। সবমিলিয়ে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতটি। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বর্ষার মরশুম শুরুর আগে এনিয়ে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত।

Advertisement
সম্পর্কিত সংবাদ