Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

লক্ষ্মীবারে মুখ থুবড়ে পড়ল শেয়ার বাজার, ১৮০০ পয়েন্ট পড়ল সেনসেক্স

মধ্যপ্রাচ্যে অস্থিরতার আঁচে রক্তাক্ত দালাল স্ট্রিট। সেনসেক্স পড়ল ১৮০০ পয়েন্টেরও বেশি। ৫০০ পয়েন্টেরও বেশি পড়ল নিফটি৫০। যুদ্ধের বাজারে গত ২-৩ দিন বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল।

লক্ষ্মীবারে মুখ থুবড়ে পড়ল শেয়ার বাজার, ১৮০০ পয়েন্ট পড়ল সেনসেক্স
  • ১৯ মার্চ, ২০২৬ ১২:০৩
Prefer us on Google

মুম্বই, ১৯ মার্চ: মধ্যপ্রাচ্যে অস্থিরতার আঁচে রক্তাক্ত দালাল স্ট্রিট। সেনসেক্স পড়ল ১৮০০ পয়েন্টেরও বেশি। ৫০০ পয়েন্টেরও বেশি পড়ল নিফটি৫০। যুদ্ধের বাজারে গত ২-৩ দিন বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু আজ, বৃহস্পতিবার লক্ষ্মীবারে একেবারে মুখ থুবড়ে পড়ল বম্বে স্টক এক্সচেঞ্চ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ।

Advertisement

মনে করা হচ্ছে, ইরান ও মার্কিন-ইজরায়েল যুদ্ধের ফলেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেশ খানিকটা বেড়েছে। ক্রুড অয়েল ব্যারেল প্রতি ১১০ ডলার ছাড়িয়েছে। তারই প্রভাব পড়ল ভারতীয় শেয়ার বাজারে। আজ সকালে বাজার খুলতেই হুড়মুড় করে পতন শুরু হয়। এরপর সাড়ে ১০টা নাগাদ ১৭০০ পয়েন্টরও বেশি পড়ে ২.৩২ শতাংশ কমে যায় সেনসেক্স। এই পতনের জেরে সেনসেক্স ৭৫ হাজারের নীচে নেমে যায়। অন্যদিকে নিফটি৫০-ও কমেছে প্রায় ২.২৯ শতাংশ বা ৫৪৪ পয়েন্ট। এর ফলে নিফটি৫০ নেমে যায় ২৩,২৩৮ পয়েন্টে।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ