Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

শিল্পকে অক্সিজেন যোগাতে পদক্ষেপ, পেট্রোকেমিক্যাল পণ্যের আমদানিতে কাস্টমস ডিউটি মকুব

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে বিশ্বজুড়ে জ্বালানির সঙ্কট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে ভারতেও। এই পরিস্থিতিতে দেশের শিল্পকে অক্সিজেন যোগাতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র।

শিল্পকে অক্সিজেন যোগাতে পদক্ষেপ, পেট্রোকেমিক্যাল পণ্যের আমদানিতে কাস্টমস ডিউটি মকুব
  • ২ এপ্রিল, ২০২৬ ১৩:০৪
Prefer us on Google

নয়াদিল্লি, ২ এপ্রিল: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে বিশ্বজুড়ে জ্বালানির সঙ্কট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে ভারতেও। এই পরিস্থিতিতে দেশের শিল্পকে অক্সিজেন যোগাতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। আজ, বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ৪০টি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল পণ্যের আমদানিতে সম্পূর্ণভাবে কাস্টমস ডিউটি মকুব করা হল। তবে এই ছাড় আগামী ৩০ জুন পর্যন্তই কার্যকর থাকবে। যে সকল পণ্যে শুল্ক ছাড় দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে- মিথানল, অ্যানহাইড্রাস অ্যামোনিয়া, টলুইন, স্টাইরিন, ডাইক্লোরোমিথেন, ভিনাইল ক্লোরাইড মনোমার, পলিবিউটাডিয়েন, মনোইথিলিন গ্লাইকোলস, পলিইথিলিন টেরেফথ্যালেট চিপস, পলিকার্বোনেট, স্টাইরিন বুটাডিয়েন এবং আনস্যাচুরেটেড পলিয়েস্টার রেজিন।

Advertisement

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত আদতে একটি অস্থায়ী এবং লক্ষ্যভিত্তিক পদক্ষেপ। এর ফলে যাতে দেশের শিল্পক্ষেত্রে অত্যাবশ্যক কাঁচামালের জোগান বজায় থাকে এবং উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে রাখা যায় তার জন্যই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এই শুল্ক ছাড়ের ফলে প্লাস্টিক, প্যাকেজিং, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, রাসায়নিক শিল্প, অটোমোবাইল যন্ত্রাংশ-সহ বিভিন্ন উৎপাদন ক্ষেত্র উপকৃত হবে। এর ফলে উৎপাদন খরচ কমার সম্ভাবনাও রয়েছে। যা শেষ পর্যন্ত উপভোক্তাদের স্বস্তি দিতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ