Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

স্টিফেন কোর্ট অগ্নিকাণ্ডে একজন অভিযুক্তের মৃত্যু, আদালতের তরফে রিপোর্ট তলব

২০১০ সালে কলকাতার স্টিফেন কোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল ৪৩ জনের। সেই মামলায় জামিনে থাকা ছয় অভিযুক্তের মধ্যে একজন মারা গেলেন।

স্টিফেন কোর্ট অগ্নিকাণ্ডে একজন অভিযুক্তের মৃত্যু, আদালতের তরফে রিপোর্ট তলব
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১০ সালে কলকাতার স্টিফেন কোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল ৪৩ জনের। সেই মামলায় জামিনে থাকা ছয় অভিযুক্তের মধ্যে একজন মারা গেলেন। বুধবার এই মর্মে আদালতে পিটিশন করে বিষয়টি জানান অভিযুক্তদের তরফে কৌঁসুলি অমিত ভট্টাচার্য। কলকাতার বিচার ভবনে চলা এই মামলায় তদন্তকারী অফিসারের কাছে এই বিষয়ে বিচারক রিপোর্ট তলব করেন। পরবর্তী শুনানি ৭ এপ্রিল। বিশেষ সরকারি কৌঁসুলি গণেশ মাইতি বলেন, ‘অভিযুক্তের মৃত্যু সম্পর্কিত নথি আদালতে জমা পড়লে আইনের বিধান মেনে তাঁকে এই মামলা বাদ দেবে আদালত।’ আদালত সূত্রে জানা গিয়েছে, এই অগ্নিকাণ্ডের মামলায় ইতিমধ্যেই অভিযুক্ত পক্ষ আদালতে অব্যাহতি চেয়ে আবেদন জানান। সেই মর্মে শুনানি চলাকালেই মারা গেলেন এক অভিযুক্ত। যদিও সরকার পক্ষ থেকে আদালতে বারবার দাবি করা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত চার্জগঠন করে মূল মামলার শুনানি শুরু করার জন্য।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ