আজ, রবিবার বীরভূম জেলার সাঁইথিয়ায় এসআইআরের-এর আতঙ্কে মৃত বিমান প্রামাণিকের বাড়িতে গেলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি তাঁর আত্মীয় পরিজনদের সঙ্গে দেখা করার পর বলেন, এসআইএর আতঙ্কে এই মৃত্যুর দায় কেন্দ্রীয় সরকারের। ওরা সাধারণ মানুষকে উন্নয়ন না দিয়ে অস্তিত্বের সংকটে ফেলছে। এটা আদতেই অমিত শাহ ও নরেন্দ্র মোদির কৌশল। অস্তিত্বের সংকটে ফেললে মানুষ আর উন্নয়ন চাইবার অবকাশই পাবে না। এই মৃত্যুর দায় কেন্দ্রীয় সরকারেরই, ওরা নোটবন্দি করেও মানুষ মেরেছিল।



