Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

জ্বালানির দাম অনেকটা বৃদ্ধির ইঙ্গিত স্টেট ব্যাংকের রিপোর্টে

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে ব্যারেল পিছু জ্বালানির দাম ১৩৭ ডলারে পৌঁছে যেতে পারে। এমনই আশঙ্কার কথা শোনাল স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। তাদের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, যদি যুদ্ধ নিয়ে আগামী দিনে আমেরিকা, ইরান ও ইজরায়েল অনড় মনোভাব দেখায়, তাহলে জ্বালানির দর ১২৫ থেকে ১৩৭ ডলারের মধ্যে ঘোরাফেরা করবে।

জ্বালানির দাম অনেকটা বৃদ্ধির  ইঙ্গিত স্টেট ব্যাংকের রিপোর্টে
  • ৩০ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে ব্যারেল পিছু জ্বালানির দাম ১৩৭ ডলারে পৌঁছে যেতে পারে। এমনই আশঙ্কার কথা শোনাল স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। তাদের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, যদি যুদ্ধ নিয়ে আগামী দিনে আমেরিকা, ইরান ও ইজরায়েল অনড় মনোভাব দেখায়, তাহলে জ্বালানির দর ১২৫ থেকে ১৩৭ ডলারের মধ্যে ঘোরাফেরা করবে। যদি আগামী কয়েকদিনের মধ্যে সত্যিই যুদ্ধের আঁচ কমে আসে, পরস্পরের প্রতি আক্রমণ স্তিমিত হয় এবং আলোচনার মধ্যে দিয়ে কোনো আশার আলো দেখা যায়, তাহলে ব্যারেল পিছু জ্বালানির দর নামতে পারে ব্যারেল পিছু ১০৯ থেকে ১১২ ডলারের মধ্যে। 

Advertisement

প্রসঙ্গত, চলতি মার্চ মাসে এখনো পর্যন্ত ব্যারেল পিছু জ্বালানির গড় দাম ১১৯.৩ ডলার বলে জানিয়েছে। অন্যদিকে, টাকার দামের পতন যেভাবে চলছে, তাও যুদ্ধ পরিস্থিতিতে জারি থাকতে পারে বলে মনে করছে দেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংকটি। বর্তমানে টাকার দর ডলার পিছু প্রায় ৯৫ টাকায় নেমেছে। এসবিআইয়ের আশঙ্কা, যুদ্ধ পরিস্থিতি আগামী মাসখানেক ধরে চললে সেই দর ৯৬ টাকার সীমারেখাও পেরিয়ে যেতে পারে। দিনসাতেকের মধ্যে যদি যুদ্ধ নিয়ে কোনো সদর্থক বার্তা আসে, তাহলে ডলার পিছু ভারতীয় মুদ্রার দর হতে পারে ৯১.৫ থেকে ৯৪.৫ টাকা।

Advertisement
সম্পর্কিত সংবাদ