Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬

ভাষা সংযত করা উচিত, ধর্মেন্দ্রকে তোপ স্ট্যালিনের

ভাষা নিয়ে তপ্ত দক্ষিণের রাজনীতি। মোদি সরকার জাতীয় শিক্ষা নীতির আড়ালে হিন্দিকে চাপিয়ে দিতে চাইছে বলে অভিযোগ তুলে সরব হয়েছেন তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

ভাষা সংযত করা উচিত, ধর্মেন্দ্রকে তোপ স্ট্যালিনের
  • ১১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: ভাষা নিয়ে তপ্ত দক্ষিণের রাজনীতি। মোদি সরকার জাতীয় শিক্ষা নীতির আড়ালে হিন্দিকে চাপিয়ে দিতে চাইছে বলে অভিযোগ তুলে সরব হয়েছেন তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। সোমবার সংসদে ডিএমকে সরকারকে একহাত নেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, ‘অভদ্র তামিলনাড়ু সরকার। তারা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করছে। তাদের একমাত্র কাজ হল ভাষা নিয়ে রাজনীতি করা।’ কেন্দ্রীয় মন্ত্রীকে পাল্টা জবাব দিতে ছাড়েননি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘নিজেকে রাজা ভেবে অহংকারী হয়ে উঠেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি নাগপুরের (আরএসএস) ভাষায় কথা বলছেন। তাঁর জিহ্বা নিয়ন্ত্রণ করা উচিত।’

Advertisement

জাতীয় শিক্ষানীতিতে তিনটি ভাষায় শিক্ষাদানের কথা বলা হয়েছে। পাশাপাশি স্পষ্ট করে জানানো হয়েছে, রাজ্যগুলির উপর জোর করে কোনও ভাষা চাপিয়ে দেওয়া হবে না। তারপরও বিষয়টি নিয়ে ডিএমকে রাজনীতি করছে বলে গেরুয়া শিবিরের অভিযোগ। ডিএমকে প্রধানের অভিযোগ, রাজ্যকে অর্থ বরাদ্দ না করে প্রতারণা শুরু করেছে কেন্দ্র। তামিলনাড়ুবাসীকে অপমান করা হচ্ছে। তাঁর প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কি তামিলনাড়ুবাসীর এই অপমান মেনে নেবেন? এদিন সংসদে ধর্মেন্দ্র প্রধানের মন্তব্যের তীব্র বিরোধিতা করেন ডিএমকে সাংসদরা। তীব্র হট্টগোলের জেরে অধিবেশন ৩০ মিনিট মুলতুবি রাখতে বাধ্য হন স্পিকার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ