Bartaman Logo
৯ জুন, ২০২৬

এসএসসি: সুপ্রিম কোর্টের দ্বারস্থ শান্তিপ্রসাদ সিনহা

এসএসসি: সুপ্রিম কোর্টের দ্বারস্থ শান্তিপ্রসাদ সিনহা
  • ২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি,  নয়াদিল্লি: নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির আহ্বায়ক শান্তিপ্রসাদ সিনহা এবার জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ। মঙ্গলবার  সুপ্রিম কোর্টের বিচারপতি এ ভি এন ভাট্টি ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এ বিষয়ে সিবিআইয়ের বক্তব্য জানতে চেয়েছিল। শান্তিপ্রসাদের আইনজীবীরা যুক্তি দিয়েছেন, মামলায় চার্জশিট জমা হয়ে যাওয়ার পরে অভিযুক্তের জামিন পাওয়া উচিত। সুপ্রিম কোর্ট সিবিআইয়ের কাছে জানতে চেয়েছে, কেন তদন্তকারী সংস্থা জামিনের বিরোধিতা করছে। মে মাসের তৃতীয় সপ্তাহে এই মামলার ফের শুনানি হবে। উল্লেখ্য, শান্তিপ্রসাদকে ২০২২ সালে আগস্ট মাসে সিবিআই গ্রেপ্তার করেছিল। তারপরে গত বছর এপ্রিলে ইডি-ও শান্তিপ্রসাদকে গ্রেপ্তার করে। গত নভেম্বরে কলকাতা হাইকোর্ট শান্তিপ্রসাদের জামিনের আর্জি খারিজ করে দেয়। সেই নির্দেশ চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে মামলা করেছেন তিনি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ