Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ছ’বছর পর ফাইনালে শ্রীকান্ত

ছ’বছর পর ফাইনালের মঞ্চে কিদাম্বি শ্রীকান্ত। শনিবার মালয়েশিয়া মাস্টার্সে পুরুদের সিঙ্গলসের শেষ চারের ম্যাচে একপেশে জয় পেলেন তিনি।

ছ’বছর পর ফাইনালে শ্রীকান্ত
  • ২৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কুয়ালালামপুর: ছ’বছর পর ফাইনালের মঞ্চে কিদাম্বি শ্রীকান্ত। শনিবার মালয়েশিয়া মাস্টার্সে পুরুদের সিঙ্গলসের শেষ চারের ম্যাচে একপেশে জয় পেলেন তিনি। জাপানের ইউশি তানাকাকে স্ট্রেট গেমে হারিয়ে ফাইনালের ছাড়পত্র আদায় করলেন শ্রীকান্ত। ভারতীয় শাটলারের পক্ষে খেলার ফল ২১-১৮, ২৪-২২। রবিবার শিরোপা নির্ণায়ক ম্যাচে তাঁর প্রতিপক্ষ চীনের লি শিফিং। 

Advertisement

২০১৯ সালে ইন্ডিয়া ওপেনে শেষবার ফাইনাল খেলেছিলেন শ্রীকান্ত। সেবার রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। এরপর দীর্ঘদিন ফর্ম হাতড়ে বেড়িয়েছেন ৩২ বছরের শাটলার। পাশাপাশি চোটও ভুগিয়েছে। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাতে হয় তাঁকে। এই মুহূর্তে তিনি রয়েছেন ৬৫ নম্বর স্থানে। তবে মালয়েশিয়া মাস্টার্সে স্বপ্নের ছন্দে রয়েছেন শ্রীকান্ত। উল্লেখ্য, ২০১৭ সালে এক মরশুমে চারটি শিরোপা জিতেছিলেন তিনি।

সম্পর্কিত সংবাদ