Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রেশনে বিশেষ রমজান প্যাকেজ ১৭ এপ্রিল পর্যন্ত

রমজান মাস উপলক্ষ্যে রেশন দোকানে ভর্তুকি মূল্যে যে খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছিল তা ১৭ এপ্রিল পর্যন্ত চলবে। রাজ্য খাদ্যদপ্তর এই ব্যাপারে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

রেশনে বিশেষ রমজান প্যাকেজ ১৭ এপ্রিল পর্যন্ত
  • ১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রমজান মাস উপলক্ষ্যে রেশন দোকানে ভর্তুকি মূল্যে যে খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছিল তা ১৭ এপ্রিল পর্যন্ত চলবে। রাজ্য খাদ্যদপ্তর এই ব্যাপারে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। রেশন দোকানে রমজান বিশেষ প্যাকেজের খাদ্য থাকলে তা গ্রাহকরা বুধবার থেকে কিনতে পারবেন। মজুত প্যাকেজ শেষ না-হওয়া পর্যন্ত অথবা ১৭ এপ্রিল পর্যন্ত চালানো হবে। খাদ্যদপ্তর নির্ধারিত দামে রমজান প্যাকেজে রেশন গ্রাহকদের চিনি, ছোলা ও ময়দা বিক্রি করা হয়। এসব খাদ্যসামগ্রীর উপর ভর্তুকি দেয় খাদ্যদপ্তর। রমজান প্যাকেজের খাদ্যসামগ্রী ঠিকমতো বিক্রি করা হচ্ছে কি না সেদিকে বিশেষ নজর রাখতে স্থানীয় পর্যায়ের আধিকারিকদের নির্দেশ পাঠানো হয়েছে খাদ্যদপ্তর থেকে। ডিলারদের চাহিদা জেনে খাদ্য সরবরাহ করা হয়েছিল। তা যাতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিক্রি হয় সেটা দেখতে বলা হয়েছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ