Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

বিশেষ বরাদ্দের কেরোসিন পরিবার পিছু ৫০০ মিলি

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে বিশেষ বরাদ্দের কেরোসিন রেশন গ্রাহকদের এক দফায় দেওয়া হবে পরিবার পিছু ৫০০ মিলি। রাজ্য খাদ্যদপ্তর এই ব্যাপারে এক নির্দেশিকা জারি করেছে।

বিশেষ বরাদ্দের কেরোসিন পরিবার পিছু ৫০০ মিলি
  • ১৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে বিশেষ বরাদ্দের কেরোসিন রেশন গ্রাহকদের এক দফায় দেওয়া হবে পরিবার পিছু ৫০০ মিলি। রাজ্য খাদ্যদপ্তর এই ব্যাপারে এক নির্দেশিকা জারি করেছে। জাতীয় ও রাজ্য প্রকল্পের আওতাভুক্ত সমস্ত রেশন গ্রাহক এটা পাবেন। এজন্য দপ্তর একটি এসওপি তৈরি করেছে। বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে সমস্ত স্তরে। নজরদারি করবেন খাদ্য বিভাগের ইনস্পেকটররা। বিশেষ বরাদ্দের কেরোসিন কোন গ্রাহকরা পাচ্ছেন তার রেজিস্টার মেনটেন করতে হবে। কেরোসিন বণ্টনের ব্যাপারে গ্রাহকদের সচেতন করারও নির্দেশ দেওয়া হয়েছে। 

Advertisement

পশ্চিমবঙ্গের জন্য চার হাজার কিলোলিটারের কিছু বেশি পরিমাণ কেরোসিন দেওয়া হয়েছে। সেটা বিভিন্ন জেলার হোলসেলার-এজেন্টদের মধ্যে বণ্টনের জন্য ইতিমধ্যে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তেল সংস্থার ডিপো থেকে প্রথমে এজেন্টদের কাছে কেরোসিন যাবে। সেখান থেকে যাবে ডিলারদের কাছে। তবে যে পরিমাণ বিশেষ বরাদ্দ করা হয়েছে তাতে রাজ্যের ৮ কোটির বেশি রেশন গ্রাহককে পর্যাপ্ত  পরিমাণে দেওয়া সম্ভব নয়। মনে করছেন ডিলার সংগঠনের নেতা অশোক গুপ্ত। কারণ রান্নার গ্যাস সংকটের ফলেই কেরোসিনের চাহিদা বাড়ছে। সাধারণ বরাদ্দ হিসেবে রাজ্যের জন্য অনেক কম সরবরাহই মিলবে। 

সম্পর্কিত সংবাদ