Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

এসআইআর আতঙ্ক, বহরমপুরে আত্মঘাতী এক ব্যক্তি

ফের এসআইআর আতঙ্ক। আত্মঘাতী হলেন আরও এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বহরমপুর শহরের গান্ধী কলোনি এলাকায়। পুলিস সূত্রে খবর,...

এসআইআর আতঙ্ক, বহরমপুরে আত্মঘাতী এক ব্যক্তি
  • ৬ নভেম্বর, ২০২৫ ১৭:১১
Prefer us on Google

ফের এসআইআর আতঙ্ক। আত্মঘাতী হলেন আরও এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বহরমপুর শহরের গান্ধী কলোনি এলাকায়। পুলিস সূত্রে খবর, মৃতের নাম তারক সাহা (৫০)। জানা গিয়েছে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। এসআইআর আতঙ্কেই তিনি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ২০০২ সালের ভোটার তালিকায় না থাকায় আতঙ্কে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন। মৃতদেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে নিয়ে আসা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ