Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

পর্যটকদের জন্য বিজ্ঞপ্তি জারি করল সিকিমের পর্যটন দপ্তর

পর্যটকদের জন্য বিজ্ঞপ্তি জারি করল সিকিমের পর্যটন দপ্তর
  • ৩ জুন, ২০২৫ ১৭:০৬

আজ, মঙ্গলবার পর্যটকদের জন্য বিজ্ঞপ্তি জারি করল সিকিমের পর্যটন দপ্তর। এদিন জারি হওয়া  এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধসের কারণে উত্তর সিকিমে বিশেষ করে লাচেন ও লাচুংয়ে রাস্তা বন্ধ রয়েছে। ফলে সেখানে যেতে পারবেন না পর্যটকরা। তবে সিকিমের অন্য অংশে পর্যটকদের যেতে কোনও অসুবিধা নেই। ফলে সেই মতো যেন তাঁরা ট্যুর প্ল্যান করেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ