Bartaman Logo
৯ জুন, ২০২৬

জমি কেলেঙ্কারি মামলায় সিদ্ধারামাইয়াকে ক্লিনচিট

জমি কেলেঙ্কারি মামলার তদন্তে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ পায়নি লোকায়ুক্ত পুলিস।

জমি কেলেঙ্কারি মামলায় সিদ্ধারামাইয়াকে ক্লিনচিট
  • ৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: জমি কেলেঙ্কারি মামলার তদন্তে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ পায়নি লোকায়ুক্ত পুলিস। ইতিমধ্যে মামলাটি বন্ধ করতে হাইকোর্টে চূড়ান্ত তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে। লোকায়ুক্ত পুলিসের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বিশেষ আদালতে আবেদন জানাল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের আবেদনে জানিয়েছে, অর্থ পাচার ও তছরুপের মতো ঘটনা শুধু রাজস্ব ক্ষতি করে তা নয়, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার পক্ষেও বড়সড় বিপদ হয়ে উঠেছে। এধরনের ঘটনাকে গুরুতর অপরাধ হিসেবে দেখা উচিত। মামলাটি বন্ধ সংক্রান্ত কোনও নির্দেশ দেওয়ার আগে সওয়ালের অধিকার তাদের রয়েছে বলেও জানিয়েছে ইডি। যদিও ইডির আবেদন গ্রহণের ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি আদালত।

Advertisement

গত ফেব্রুয়ারি মাসে মাইসুরু আর্বান ডেভেলপমেন্ট অথরিটির (মুডা) প্রায় তিন হাজার কোটি টাকার জমি কেলেঙ্কারিতে সিদ্ধারামাইয়া, তাঁর স্ত্রী পার্বতী এবং অন্য দুই অভিযুক্তকে ক্লিনচিট দেয় লোকায়ুক্ত। ওই মামলায় মুখ্যমন্ত্রী এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনও প্রমাণ মেলেনি বলে আদালতে জানায় তারা। তবে লোকায়ুক্তের তদন্তে ক্লিনচিট পেলেও ইডি এখনও সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে।

সম্পর্কিত সংবাদ