Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

মিউজিক ইন্ডাস্ট্রিতে মহিলা শিল্পীর সংখ্যা কম, উদ্বিগ্ন শ্রেয়া ঘোষাল

একাধিকবার জাতীয় পুরস্কার জিতেছেন তিনি। তাঁর কণ্ঠের ম্যাজিকে আচ্ছন্ন হন আট থেকে আশি। তিনি শ্রেয়া ঘোষাল।

মিউজিক ইন্ডাস্ট্রিতে মহিলা শিল্পীর সংখ্যা কম, উদ্বিগ্ন শ্রেয়া ঘোষাল
  • ১৫ মার্চ, ২০২৫ ১৬:০০
Prefer us on Google

একাধিকবার জাতীয় পুরস্কার জিতেছেন তিনি। তাঁর কণ্ঠের ম্যাজিকে আচ্ছন্ন হন আট থেকে আশি। তিনি শ্রেয়া ঘোষাল। সম্প্রতি ভারতীয় মিউজিক ইন্ডাস্ট্রিতে মহিলা শিল্পীর সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তিনি।এমনকী, সেলুলয়েডে মহিলাদের দৃষ্টিভঙ্গি সঠিকভাবে ফুটিয়ে তুলতে আরও বেশি লেখিকা প্রয়োজন বলেও মনে করেন এই বাঙালি সঙ্গীতশিল্পী।সদ্য একটি পডকাস্টে অংশ নিয়েছিলেন শ্রেয়া। সেখানেই এই মত প্রকাশ করেছেন তিনি। ২৫ বছর ধরে ভারতীয় মিউজিক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত শ্রেয়া। কর্মক্ষেত্রে অন্যা্ন্যদের মতো তাঁকেও নানা অসুবিধার মুখোমুখি হতে হয়। তেমনই বিভিন্ন সমস্যার কথা এই সাক্ষাৎকারে তুলে ধরেন শ্রেয়া। তাঁর কথায়, ইন্ডাস্ট্রিতে ৯০ : ১০ অনুপাতে গান হয়। ৯০ শতাংশ গান পুরুষ কণ্ঠে আর মাত্র ১০ শতাংশ গান নারীকণ্ঠে শোনা যায়। সিনেমা বা গানের ক্ষেত্রে মহিলাদের উপস্থিতি সবসময়ই দ্বিতীয় স্থানে।ছবির ক্ষেত্রে নায়ক বেশি গুরুত্ব পান। হাতেগোনা কয়েকটা ছবি নারীকেন্দ্রিক হয়। একমাত্র সেই সমস্ত ছবিতে মহিলাদের গল্প বলা হয়। তাঁরা গুরুত্ব পান। আবার, সমস্ত প্রেমের গান পুরুষরাই লেখেন। তাহলে নারীর দৃষ্টিভঙ্গি কি সেই গানে ফুটে উঠছে? পুরুষ কি মহিলার অনুভূতিগুলি বুঝতে পারেনয এই সময় খুব শীঘ্রই বদলাবে বলে আশা করেন শ্রেয়া।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ