Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দেদার কেনাকাটা, উলুবেড়িয়ার হাটে সপ্তাহান্তে উপচে পড়া ভিড়

সামনেই খুশির ঈদ। তার আগে শনিবার উলুবেড়িয়ায় জমে উঠল ঈদের বাজার। জামাকাপড় থেকে জুতো, প্রসাধনী থেকে লাচ্চা-সিমুইয়ের দোকানে ছিল ক্রেতাদের নজরকাড়া ভিড়।

দেদার কেনাকাটা, উলুবেড়িয়ার হাটে সপ্তাহান্তে উপচে পড়া ভিড়
  • ৩০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: সামনেই খুশির ঈদ। তার আগে শনিবার উলুবেড়িয়ায় জমে উঠল ঈদের বাজার। জামাকাপড় থেকে জুতো, প্রসাধনী থেকে লাচ্চা-সিমুইয়ের দোকানে ছিল ক্রেতাদের নজরকাড়া ভিড়। কেনাকাটায় জোয়ার আসায় খুশি বিক্রেতা, ব্যবসায়ীরা। 

Advertisement

শনিবার সকাল থেকেই উলুবেড়িয়া শহরের দোকানগুলিতে ক্রেতাদের ভিড় নজরে এসেছে। এদিন শনিবারের হাট থাকায় ও টি রোডের লকগেট মোড় থেকে কামারশাল মোড় কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। তবে শুধু এদিন নয়, গত কয়েকদিন ধরেই সকাল থেকে অনেক রাত পর্যন্ত প্রতিটি দোকানে কেনাকাটা চলছে। এদিন হাটে মহিলাদের ভিড়ই ছিল বেশি। ব্যবসায়ীরা জানিয়েছেন, শিশু-কিশোরদের পাঞ্জাবি, জিন্সের প্যান্ট, মেয়েদের কুর্তি থেকে চুড়িদারের বিক্রি সবচেয়ে বেশি। ব্যবসায়ীদের বক্তব্য, ঈদকে সামনে রেখে গত কয়েকটি হাটে বিক্রিবাটা ভালো হলেও শনিবারের হাটের বিক্রি সবকে ছাপিয়ে গিয়েছে। এদিন শহরের ছোট-বড় স্থায়ী দোকান ও শপিং কমপ্লেক্সেও ক্রেতাদের ভালো ভিড় লক্ষ্য করা যায়। ঈদ উপলক্ষ্যে রবিবারও বিক্রিবাটা ভালো হবে বলে আশাবাদী ব্যবসায়ীরা।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ