Bartaman Logo
৯ জুন, ২০২৬

২১ পাকিস্তানি নিয়ে পারাদীপে জাহাজ, জারি হাইঅ্যালার্ট

ওড়িশার পারাদীপ বন্দরে ২১ জন পাকিস্তানি নাগরিককে ঘিরে চাঞ্চল্য। একটি বাণিজ্যিক জাহাজের ক্রু হিসেবে তাঁরা এসেছেন।

২১ পাকিস্তানি নিয়ে পারাদীপে জাহাজ, জারি হাইঅ্যালার্ট
  • ১৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পারাদীপ: ওড়িশার পারাদীপ বন্দরে ২১ জন পাকিস্তানি নাগরিককে ঘিরে চাঞ্চল্য। একটি বাণিজ্যিক জাহাজের ক্রু হিসেবে তাঁরা এসেছেন। তাঁদের আসার খবরে বন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বন্দর সূত্রে খবর, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের জন্য তেল নিয়ে ‘এমটি সাইরেন-২’ নামে বাণিজ্যিক জাহাজটি দক্ষিণ কোরিয়া থেকে সিঙ্গাপুর হয়ে পারাদীপ বন্দরে এসেছে। জাহাজের মোট ২৫ জন নাবিকের মধ্যে ২১ জনই পাকিস্তানি। বাকিরা ভারত ও তাইল্যান্ডের। পারদীপের মেরিন থানার ইনসপেক্টর ববিতা দেহুরি বলেন, বন্দরের অভিবাসন কর্তৃপক্ষ পাক ক্রুদের তথ্য যাচাইয়ের পর পুলিস, সিআইএসএফ বন্দরে হাইঅ্যালার্ট জারি করেছে। পাশাপাশি পাক নাবিকদের উপর ২৪ ঘণ্টা নজরদারিতে রাখা হচ্ছে। তাঁদের জাহাজ থেকে নামতে দেওয়া হচ্ছে না। অপরিশোধিত তেল সম্পূর্ণভাবে আনলোড না হওয়া পর্যন্ত জাহাজটি বন্দরে থাকবে। এই সময় পর্যন্ত ক্রুদের জাহাজেই থাকতে হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ