Bartaman Logo
২৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ইপিএফ গ্রাহকের সমস্যা সমাধানে শিবির কেন্দ্রের, গুরুত্ব বাংলাকে

ইপিএফ গ্রাহকদের যাবতীয় সমস্যা সমাধানের লক্ষ্যে দীর্ঘদিন ধরেই ‘নিধি আপকে নিকট’ কর্মসূচির আয়োজন করছে কেন্দ্র।

ইপিএফ গ্রাহকের সমস্যা সমাধানে  শিবির কেন্দ্রের, গুরুত্ব বাংলাকে
  • ২৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইপিএফ গ্রাহকদের যাবতীয় সমস্যা সমাধানের লক্ষ্যে দীর্ঘদিন ধরেই ‘নিধি আপকে নিকট’ কর্মসূচির আয়োজন করছে কেন্দ্র। তাদের দাবি, এই কেন্দ্রীয় সরকারি সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে কর্মী পিএফ গ্রাহকদের একটি বড়ো অংশের অভাব অভিযোগের নিষ্পত্তি ঘটানো হয়। সেইমতোই আগামী ২৭ এপ্রিল দেশব্যাপী ‘নিধি আপকে নিকট’ কর্মসূচির আয়োজন করছে কেন্দ্র। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এব্যাপারে এবার সর্বাধিক জোর দিতে বলা হয়েছে বাংলার উপরে। প্রসঙ্গত, আগামী ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। ফলে বাংলায় দ্বিতীয় দফা ভোটের আগে এহেন কেন্দ্রীয় সরকারি কর্মসূচিতে রীতিমতো জল্পনা তৈরি হয়েছে। যদিও শ্রমমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। নির্ধারিত সূচি মেনেই সারা দেশে নিধি আপকে নিকট ২.০-এর আয়োজন করা হচ্ছে। দেশের প্রায় প্রত্যেক জেলাতেই আর আয়োজন করা হবে। এই কর্মসূচিতে যেমন বিভিন্ন নিয়োগ কর্তার ওরিয়েন্টেশন সেশনের বন্দোবস্ত করা হবে, তেমনই ইপিএফের কর্মী গ্রাহকদের জন্য সচেতনতামূলক একাধিক কার্যক্রমও থাকবে। পাশাপাশি ‘অন স্পট’ সমস্যা সমাধানের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছে কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন (ইপিএফও)। ইতিমধ্যে এসংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ