Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রচণ্ড ঝড়, দোকানের উপর পড়ল বটগাছ, যুবকের মৃত্যু

দোকানের উপর আচমকাই পড়ল বটগাছ। মৃত্যু হল দোকানের ভেতরে থাকা এক যুবকের। এই ঘটনায় আরও এক যুবক আহত হয়েছেন।

প্রচণ্ড ঝড়, দোকানের উপর পড়ল বটগাছ, যুবকের মৃত্যু
  • ১৯ মার্চ, ২০২৬ ১৬:০৩
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: দোকানের উপর আচমকাই পড়ল বটগাছ। মৃত্যু হল দোকানের ভেতরে থাকা এক যুবকের। এই ঘটনায় আরও এক যুবক আহত হয়েছেন। তিনি মৃত যুবকের বন্ধু। এই ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ বুধবার মধ্যরাতে ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের দ্বারিকামারি গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েছেন মৃতের আত্মীয়-পরিজনরা। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সুজন দাস (২৩)। ইতিমধ্যেই ময়নাগুড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠিয়েছে। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলাও রুজু করা হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, সংসারের একমাত্র উপার্জনকারী ছিলেন সুজনবাবু। দাসপাড়া এলাকায় একটি ছোট দোকান রয়েছে তাঁর। মাঝেমধ্যেই সেই দোকানেই ঘুমাতেন তিনি। গতকাল তিনি তাঁর বন্ধুকেও থাকতে বলেন। রাতে দুজনেই ঘুমাচ্ছিলেন। হঠাৎই মধ্যরাতে প্রচন্ড ঝোড়ো হাওয়ায় উপড়ে যায় একটি বটগাছ। এস পড়ে দোকানের উপর। চাপা পড়ে যান দোকানের মধ্যে থাকা দু’জন। দোকানের ভিতর চাপা পড়া অবস্থাতেই সুজনবাবু বন্ধু কাজল দাস চিৎকার শুরু করেন। তা শুনতে পেয়ে স্থানীয় একটি পরিবার অকুস্থলে ছুটে আসে। কোনওভাবে দোকানের ভিতর থেকে দু’জনকে উদ্ধার করা হয়। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সুজন দাসকে মৃত বলে ঘোষণা করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ