Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

মহিলা সেভিংস, এফডির কয়েকটি স্কিম শেষ হল

শেয়ার বাজার অস্থির। আগের মতো আর চড়া রিটার্ন মিলছে না রিয়েল এস্টেট থেকে। এই পরিস্থিতিতে লগ্নির চিরাচরিত পন্থা ফিক্সড ডিপোজিটের প্রতি ফের ঝুঁকছে মধ্যবিত্ত।

মহিলা সেভিংস, এফডির কয়েকটি স্কিম শেষ হল
  • ১ এপ্রিল, ২০২৫ ১৫:০৪
Prefer us on Google

নয়াদিল্লি: শেয়ার বাজার অস্থির। আগের মতো আর চড়া রিটার্ন মিলছে না রিয়েল এস্টেট থেকে। এই পরিস্থিতিতে লগ্নির চিরাচরিত পন্থা ফিক্সড ডিপোজিটের প্রতি ফের ঝুঁকছে মধ্যবিত্ত। সাধারণ এফডির তুলনায় আরও বেশি সুদ পাওয়া যায় স্পেশাল এফডিতে। ২০২৪ সালের মাঝামাঝি এসবিআইয়ের অমৃত কলস  (৪০০ দিন) ও অমৃত বৃষ্টি (৪৪৪ দিন) প্রকল্প চালু হয়। এর মেয়াদ শেষ হল ৩১ মার্চ। ইন্ডিয়ান ব্যাঙ্কের দু’টি বিশেষ ফিক্সড ডিপোজিটেরও মেয়াদ শেষ হল। মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটের মতো জনপ্রিয় হওয়া কর্মসূচিও এদিন শেষ হয়ে গেল। বাজেট ঘোষণাতেই এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধির কোনও ঘোষণা করেননি মন্ত্রী নির্মলা সীতারামন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ