মুম্বই: ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার জেরে গত শুক্রবার থেকে ১৫ মে পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল দেশের ৩২টি বিমানবন্দর। সংঘর্ষ বিরতির পর পরিস্থিতি অনেকটাই শান্ত। এই অবস্থায় উত্তর ও পশ্চিম ভারতের এই বিমানবন্দরগুলিতে পরিষেবা শুরুর সিদ্ধান্ত নিল কেন্দ্র। সোমবার বিমান নিয়ামক সংস্থা এএআই জানিয়েছে, পরিষেবা শুরুর জন্য বিমানবন্দরগুলি প্রস্তুত। তবে কবে থেকে বিমান চলাচল আরম্ভ হবে, তা জানানো হয়নি। এদিন এএআই জানিয়েছে, ‘বিমান সংস্থাগুলির ওয়েবসাইটে যাত্রীদের নজর রাখতে হবে।’ এর ফলে হিন্ডন, শ্রীনগর, অমৃতসর ও চণ্ডীগড়ের সঙ্গে কলকাতার বিমান চলাচল শুরু হতে চলেছে।



