হোবার্ট: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে মুখ থুবড়ে পড়ল ভারতীয় মহিলা দল। দ্বিতীয় ম্যাচে হরমনপ্রীত কউরদের ৫ উইকেটে হারাল অ্যালিসা হিলি ব্রিগেড। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৫১ রান তোলে ভারত। ক্যাপ্টেন হরমনপ্রীত ৫৪, প্রতীকা রাওয়াল ৫২ ও স্মৃতি মান্ধানা ৩১ করেন। জবাবে লিচফিল্ড (৮০) ও জর্জিয়ার (১০১) দাপটে ৫ উইকেট খুইয়ে ২৫২ রান তুলে ম্যাচ জেতে তারা।



