Bartaman Logo
১০ জুন, ২০২৬

অবশেষে গ্রেপ্তার নিট ইউজি প্রশ্ন ফাঁসের মূল চক্রী সঞ্জীব

২০২৪ সালের নিট ইউজি প্রশ্নপত্র ফাঁসে মূল অভিযুক্তকে অবশেষে গ্রেপ্তার করল বিহার পুলিসের অর্থনৈতিক অপরাধদমন ইউনিট (ইওইউ)। ইওইউয়ের এডিজি নায়ার হুসেইন খান জানান, ধৃতের নাম সঞ্জীব মুখিয়া।

অবশেষে গ্রেপ্তার নিট ইউজি প্রশ্ন ফাঁসের মূল চক্রী সঞ্জীব
  • ২৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পাটনা: ২০২৪ সালের নিট ইউজি প্রশ্নপত্র ফাঁসে মূল অভিযুক্তকে অবশেষে গ্রেপ্তার করল বিহার পুলিসের অর্থনৈতিক অপরাধদমন ইউনিট (ইওইউ)। ইওইউয়ের এডিজি নায়ার হুসেইন খান জানান, ধৃতের নাম সঞ্জীব মুখিয়া। বৃহস্পতিবার রাতে দানাপুর থানা এলাকার সরগুনা মোড়ের একটি ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যেই বিহার পুলিস ঘোষণা করেছিল, যে বা যাঁরা মুখিয়ার খোঁজ দিতে পারবেন, তাঁকে ১ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।

Advertisement

নিট ইউজি কাণ্ডের তদন্তে জানা যায়, ২০২৪ সালের ৫ মে হাজারিবাগে ওয়েসিস স্কুলের কন্ট্রোল রুম থেকে পরীক্ষার প্রশ্নপত্র চুরি গিয়েছিল। গ্রেপ্তারের পর মুখিয়ার জেরা শুরু হয়েছে। ইওইউ তদন্তকারীদের পাশাপাশি সিবিআই অফিসাররাও জেরায় শামিল রয়েছেন বলে জানা যাচ্ছে।  গত বছর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পর তদন্ত শুরু হয়। দীর্ঘ কয়েক মাস তল্লাশি চালিয়েও মুখিয়ার খোঁজ পাচ্ছিল না বিহার পুলিস ও সিবিআই। এদিকে তদন্তে জানা যায়, রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা ও পাঞ্জাব সহ দেশের নানা রাজ্যে প্রশ্নপত্র ফাঁসের জাল ছড়িয়ে রয়েছে। শুধুমাত্র নিট ইউজিই নয়। একইসঙ্গে মুখিয়ার গ্যাং আরও অনেক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসেও জড়িত। মুখিয়ার দুই সহযোগী শুভম কুমার ও রাজকিশোর কুমার শাহের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। ইওইউয়ের ডিআইজি মানবজিৎ সিং ধিলোঁ জানান, বিহার পিএসসির প্রশ্নপত্র ফাঁসের মামলায় শুভম এর আগে জেল 
খেটেছে। বর্তমানে কনস্টেবল নিয়োগের প্রশ্নপত্র ফাঁসে পুলিস তাঁকে খুঁজছে। অন্যদিকে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রার্থীদের কাছ থেকে টাকা তোলার অভিযোগে রয়েছে রাজকিশোরের নামে। তাঁর খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিস।  ধৃত সঞ্জীব মুখিয়া। 

Advertisement
সম্পর্কিত সংবাদ