Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সম্প্রীতি উড়ালপুল বন্ধ, দুর্ঘটনার সংখ্যা তলানিতে

সংস্কারের জন্য আড়াই মাসের উপর সম্প্রীতি উড়ালপুলে গাড়ি চলাচল বন্ধ। বাটা মোড় থেকে খুব কম সময়ে জিনজিরা বাজার হয়ে তারাতলা যাওয়ার জন্য সম্প্রীতি উড়ালপুলের বিকল্প নেই।

সম্প্রীতি উড়ালপুল বন্ধ, দুর্ঘটনার সংখ্যা তলানিতে
  • ১২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: সংস্কারের জন্য আড়াই মাসের উপর সম্প্রীতি উড়ালপুলে গাড়ি চলাচল বন্ধ। বাটা মোড় থেকে খুব কম সময়ে জিনজিরা বাজার হয়ে তারাতলা যাওয়ার জন্য সম্প্রীতি উড়ালপুলের বিকল্প নেই। ফলে পুজালি, বজবজ এবং মহেশতলার বাসিন্দাদের যাতায়াত করাই এখন কষ্টকর। যে কারণে বজবজ ট্রাঙ্ক রোডে গাড়ির চাপ বহুগুণ বেড়েছে। সমানতালে বেড়েছে যানজট। এই যানজট ছাড়াতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে পুলিসকে। অন্যদিকে, উড়ালপুলে যান চলাচল বন্ধ থাকায় দুর্ঘটনার সংখ্যা তলানিতে ঠেকেছে। বাইকচালকদের রাতভর দৌরাত্ম্যের হাত থেকে আপাতত স্বস্তি পেয়েছেন উর্দিধারীরা। প্রতিদিন রাত বাড়লে এই সেতুতে বেপরোয়া গতিতে বাইক ছোটায় একদল যুবক। এই বাইক রেস করতে গিয়েই বেঘোরে প্রাণ যায় তাঁদের একাংশের।

Advertisement

মহেশতলা থানা এবং ডায়মন্ডহারবার হারবার পুলিস জেলার এক সিনিয়র আধিকারিক বলেন, সম্প্রীতি উড়ালপুল চালু হওয়ার পর থেকে দুর্ঘটনা লেগেই আছে। বিগত বছরগুলিতে কখনও বাইক, কখনও লরি উপর থেকে নীচে পড়েছে। মুখোমুখি সংঘর্ষের ঘটনা তো আকছাড় ঘটছে। ফলে অনেকের মৃত্যু হয়েছে। সম্প্রীতি উড়ালপুল নিয়ে রীতিমতো আতঙ্কে থাকেন মহেশতলা থানা ও ডায়মন্ডহারবার পুলিস জেলার কর্তারা। যদিও দুর্ঘটনা আটকাতে তাঁরা নানা সময়ে নানা পদক্ষেপ নিয়েছে। কিন্তু গভীর রাতে বাইক রেস আটকাতে পারেননি।

Advertisement
সম্পর্কিত সংবাদ