Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

ইংল্যান্ডের অনুষ্ঠান বাতিল করলেন সলমন

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার জেরে ইংল্যান্ডের অনুষ্ঠান বাতিল করলেন বলিউডের ভাইজান। সিকন্দর সিনেমার চূড়ান্ত ব্যর্থতা এবং লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের লাগাতার হুমকিতে বেশ খানিকটা অস্বস্তিতে সল্লু মিঁয়া।

ইংল্যান্ডের অনুষ্ঠান বাতিল করলেন সলমন
  • ২৮ এপ্রিল, ২০২৫ ১৬:০৪
Prefer us on Google

মুম্বই, ২৮ এপ্রিল: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার জেরে ইংল্যান্ডের অনুষ্ঠান বাতিল করলেন বলিউডের ভাইজান। সিকন্দর সিনেমার চূড়ান্ত ব্যর্থতা এবং লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের লাগাতার হুমকিতে বেশ খানিকটা অস্বস্তিতে সল্লু মিঁয়া। এরমধ্যেই ভূস্বর্গে হয় জঙ্গি হামলা। ২৬ জনের মৃত্যু হয়। জঙ্গি হামলার প্রতিবাদে সরব হয় ভারত সহ গোটা বিশ্বের মানুষজন। সোশ্যাল মিডিয়ায় এই নক্কারজনক ঘটনার নিন্দা জানান বহু শিল্পী। স্বাভাবিকভাবেই দেশবাসীরা শোকাচ্ছন্ন। এই পরিস্থিতিতে ইংল্যান্ডে শো করা সমীচিন নয়। সেজন্য এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। অনুষ্ঠানের একটি পোস্টার শেয়ার করেন ভাইজান, যেখানে লেখা রয়েছে, ‘স্থগিত’। সোশ্যাল মিডিয়ায় সলমন জানান, কাশ্মীরের দুঃখজনক ঘটনার জেরে সকলে ভারাক্রান্ত। সেজন্য এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শোকের সময়ে অনুষ্ঠান বন্ধ রাখা উচিত। এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়ায় কারও কোনও সমস্যা হয়ে থাকলে আমরা ক্ষমাপ্রার্থী। অনুষ্ঠানের নতুন তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে।

Advertisement

জানা গিয়েছে, ইংল্যান্ডে দ্য বলিউড বিগ ওয়ান শো-র একটি অনুষ্ঠান করার কথা ছিল সলমনের। আগামী ৪ ও ৫ মে ম্যাঞ্চেস্টার এবং লন্ডনে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সলমন সহ বি-টাউনের আরও অনেক অভিনেতারই এই সফরে উপস্থিত থাকবেন বলে কানাঘুষোয় শোনা যাচ্ছিল। সূত্রের খবর, এই অনুষ্ঠানে সারা আলি খান, টাইগার শ্রফ, বরুণ ধাওয়ান, মাধুরী দীক্ষিত, কৃতী শ্যানন, দিশা পাটানি, সুনীল গ্রোভার-সহ আরও বিশিষ্টদের যাওয়ার কথা ছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ