Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সলমন আগার পরিবারকে হুমকি

চলতি টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স মোটেই সন্তোষজনক নয়। ইংল্যান্ডের কাছে হারের পর সুপার এইট থেকেই কার্যত ছিটকে যেতে চলেছে তারা।

সলমন আগার পরিবারকে হুমকি
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

করাচি: চলতি টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স মোটেই সন্তোষজনক নয়। ইংল্যান্ডের কাছে হারের পর সুপার এইট থেকেই কার্যত ছিটকে যেতে চলেছে তারা। ফলে রীতিমতো ক্ষুব্ধ পাক জনতা। অনেকে সলমন আগার অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন তুলছেন। কয়েকজন আবার সোশ্যাল মিডিয়ায় ক্যাপ্টেনের পরিবারকে হুমকি দিতেও ছাড়েননি। পাক অধিনায়কের স্ত্রী সাব্বা মানজির সোশ্যাল মিডিয়া এই অপ্রীতিকর ঘটনাটি জানিয়েছেন। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘আমায় ও সন্তানকে কুরুচিকর মন্তব্য করলেই পাকিস্তান বিশ্বকাপ জিতবে না।’

Advertisement
সম্পর্কিত সংবাদ