Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ক্রিমিয়ায় ভেঙে পড়ল রুশ সামরিক বিমান, মৃত ২৯

ভয়াবহ দুর্ঘটনার কবলে রুশ সামরিক বিমান। বুধবার ভোররাতে ক্রিমিয়ার পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে এএন-২৬। এরফলে বিমানের ২৯ আরোহীর মৃত্যু হয়েছে।

ক্রিমিয়ায় ভেঙে পড়ল রুশ সামরিক বিমান, মৃত ২৯
  • ২ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

মস্কো: ভয়াবহ দুর্ঘটনার কবলে রুশ সামরিক বিমান। বুধবার ভোররাতে ক্রিমিয়ার পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে এএন-২৬। এরফলে বিমানের ২৯ আরোহীর মৃত্যু হয়েছে। সূত্রের খবর, ক্রিমিয়ার আকাশসীমা দিয়ে উড়ে যাচ্ছিল বিমানটি। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যে ৬টা নাগাদ সেনার সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। ২০২২ সাল থেকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালাচ্ছে পুতিন বাহিনী। এই পরিস্থিতি বিমান দুর্ঘটনার কারণ নিয়ে প্রশ্ন তুলেছে ওয়াকিবহাল মহল। যদিও শত্রুপক্ষের হামলার জল্পনা উড়িয়ে দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রক। তাদের দাবি, যান্ত্রিক ত্রুটির জেরেই এই বিপত্তি। ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রুশ সংস্থা দ্য ইনভেস্টিগেটিভ কমিটি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ